নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিলবোর্ড কাণ্ডে এবার ঘটনাস্থলেই তদন্তের ছবি আঁকল লালবাজার। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে বেআইনি বিলবোর্ড খুলতে গিয়ে যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল, তার প্রতিটি মুহূর্তের খুঁটিনাটি খতিয়ে দেখতে ঘটনাস্থলে কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। কোথায় বাধা, কোন সিঁড়িতে ধাক্কাধাক্কি, কার অবস্থান কোথায় সবকিছুরই স্কেচ এবং ছবি তুলে তথ্য সংগ্রহ করলেন তদন্তকারীরা।
বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে থাকা বেআইনি বিলবোর্ড খুলতে যায় কলকাতা পুরসভা এবং পুলিশ। আর সেই বিলবোর্ড খোলাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুরসভা আধিকারিকদের অফিসে ঢুকতে বাধা দেওয়া থেকে শুরু করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। এবার সেই ঘটনার তদন্তে আরও এক ধাপ এগোল লালবাজার। সোমবার ক্যামাক স্ট্রিটের ওই অফিসে পৌঁছে যায় কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং। তদন্তকারী অফিসারদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলের প্রতিটি গুরুত্বপূর্ণ জায়গা খুঁটিয়ে দেখেন তারা।
গেট থেকে শুরু করে সিঁড়ি কোথা দিয়ে পুরসভা ও পুলিশকর্মীরা ভিতরে প্রবেশ করেছিলেন, কোথায় তাঁদের বাধার মুখে পড়তে হয়েছিল, কোথায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে সবকিছু চিহ্নিত করে স্কেচ তৈরি করা হয়। পাশাপাশি ঘটনাস্থলের ছবি তোলেন পুলিশের ফটোগ্রাফাররা। শুধু ঘটনাস্থলের ছবি তোলাই নয়, ওই বিল্ডিংয়ে মোট কতগুলি সিঁড়ি রয়েছে, সেগুলির মাপ কত, নির্দিষ্ট জায়গায় আনুমানিক কতজন মানুষ দাঁড়াতে পারেন এই তথ্যও সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। সেদিন অফিসে কতজনের জমায়েত হয়েছিল এবং কার অবস্থান কোথায় ছিল, সেই বিষয়টিও তদন্তের আওতায় রাখা হয়েছে।
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের