নিজস্ব প্রতিনিধি , আলিপুরদুয়ার - ভুটানে কয়েক ঘণ্টার বৃষ্টিতেই হড়পা বান এল বাঙরি নদীতে। আচমকা জল বাড়ায় আতঙ্ক ছড়াল আলিপুরয়ারে। নদীর জল না কমা পর্যন্ত থমকে রইল যাতায়াত। নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের স্মৃতি ফিরিয়ে আতঙ্কিত স্থানীয়রা।
রবিবার দুপুরে মাদারিহাটের জমতলার কাছে বাঙরি নদীতে ঘটনাটি ঘটে। ভুটানে প্রবল বৃষ্টির পর নদীতে জল বাড়তে শুরু করে। আচমকাই সেই জল ভয়ঙ্কর স্রোতের রূপ নেয়। নদীর আশপাশে থাকা নিত্যযাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অনেকেই নিরাপদ জায়গায় সরে যান। জল কমার অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকেন তাঁরা। কেউ কেউ নিরাপদ দূরত্বে বসে পড়েন। তবে নদী পার হওয়ার ঝুঁকি নেননি অধিকাংশ মানুষ। বিকেলের দিকে জল নেমে আসে। পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বস্তি ফেরে। এরপর ফের শুরু হয় যাতায়াত।
নেপালের ভয়াবহ হড়পা বানের পর থেকেই আতঙ্ক বেড়েছে। একই ধরনের ঘটনা দেখেই চিন্তা বাড়ছে স্থানীয়দের। কারণ, মাদারিহাটের কয়েকটি গ্রামে এমন ঝুঁকি নতুন নয়। দীর্ঘদিন ধরেই বর্ষায় বিপজ্জনক নদীপথ পেরোতে হয় বাসিন্দাদের।মাদারিহাট থেকে টোটোপাড়ার দূরত্ব প্রায় ২৭ কিলোমিটার। এই পথেই রয়েছে একাধিক পাহাড়ি নদী। তিতি, বাঙরি এবং হাউড়ি নদী পেরোতে হয়। পাশাপাশি রয়েছে ১৭টি পাহাড়ি ঝোরা। বর্ষায় প্রতিটি পথই হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ।
ভুটান থেকে নেমে আসে ওই পাহাড়ি নদীগুলির জল। কখন হড়পা বান আসবে, বোঝার উপায় থাকে না। ফলে আগাম সতর্ক হওয়ার সুযোগও কম। মাঝেমধ্যেই হড়পা বানের কারণে যান চলাচল বন্ধ হয়। বিপাকে পড়েন প্রত্যন্ত এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি উদ্বেগে রয়েছেন ৩ দুর্গম এলাকার মানুষ। হান্টাপাড়া, মুজনাই এবং টোটোপাড়ার বাসিন্দাদের নিয়মিত এই পথ ব্যবহার করতে হয়। দৈনন্দিন প্রয়োজনেও তাঁদের নদী ও ঝোরা পেরোতে হয়। বর্ষাকালে সেই যাতায়াত আরও কঠিন হয়ে ওঠে।
নেপালের ভোটেকোশী নদীর বিপর্যয় নতুন করে ভয় ধরিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, একই বিপদ বড় আকার নিলে কী হবে। তিতি, বাঙরি বা হাউড়িতে এমন স্রোত নামলে বিপদ বাড়বে। তখন তিন জনপদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে পারে। এদিনের ঘটনা তাই নতুন করে সতর্ক করেছে স্থানীয়দের। সাময়িক ভাবে জল নেমে গেলেও আশঙ্কা কাটেনি। বর্ষার বাকি সময় নিয়েও চিন্তা রয়েছে। পাহাড়ি নদীগুলির উপর নজরদারি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠছে।
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের