নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের প্রচারে বিস্ফোরক মন্তব্য ও লাগাতার রাজনৈতিক হুঁশিয়ারির জেরে এবার আইনি জটিলতায় জড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের হল FIR । অভিযোগ, নির্বাচনী প্রচারে তার একাধিক বক্তব্য সীমা ছাড়িয়ে গিয়েছিল।
২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রচারে প্রায় প্রতিটি সভা থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্যের ভাষা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ নিয়ে সেই সময় থেকেই বিতর্ক তৈরি হয়েছিল। বিরোধীদের অভিযোগ ছিল, একাধিক সভায় তিনি এমন ভাষা ব্যবহার করেছেন যা রাজনৈতিক শালীনতার সীমা অতিক্রম করেছে।
এবার সেই অভিযোগ নিয়েই পুলিশের দ্বারস্থ হয়েছেন বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার। শুক্রবার রাতে তিনি বিধাননগর পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR রুজু হয়েছে। শুধু সাধারণ অভিযোগ নয়, অভিষেকের বিভিন্ন জনসভায় দেওয়া বক্তব্যের ভিডিও ক্লিপিংসও পুলিশের হাতে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। সেই বক্তব্যগুলির ভিত্তিতেই সাইবার অপরাধের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
মোট পাঁচটি ধারায় মামলা হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। এর মধ্যে কয়েকটি ধারা জামিন অযোগ্য বলেও জানা যাচ্ছে। ফলে আগামী দিনে এই মামলার তদন্ত কোন দিকে এগোয়, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের