নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - ফলতার রাজনৈতিক লড়াইয়ে বড়সড় নাটকীয় মোড়। ভোটের আর মাত্র একদিন আগে নির্বাচনী ময়দান থেকেই সরে দাঁড়ালেন তৃণমূল প্রার্থী তথা ‘বাহুবলি’ নেতা জাহাঙ্গির খান। নির্বাচনের মুখে তৃণমূল প্রার্থীর এই সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে বেশ শোরগোল পড়েছে।
আগামী ২১ মে ফলতা বিধানসভায় পুন নির্বাচন। তার আগে মঙ্গলবার ছিল প্রচারের শেষ দিন। ঠিক সেই সময় সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গির খান ঘোষণা করেন, তিনি আর নির্বাচনী লড়াইয়ে থাকছেন না। তার বক্তব্য, ' সোনার ফলতা হোক এটাই আমার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার উন্নয়নে স্পেশাল প্যাকেজ ঘোষণা করেছেন। সেই কারণে এই নির্বাচন থেকে আমি সরে দাড়াচ্ছি।' কয়েকদিন আগেই ফলতার সভা থেকে জাহাঙ্গির খানকে নিয়ে বিশেষ মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, 'ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন।'
এরপর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি করে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ালেন জাহাঙ্গির। এদিকে জাহাঙ্গিরের এই সিদ্ধান্তকে ঘিরে বিরোধীদের কটাক্ষও শুরু হয়েছে। কেন্দ্রীয়মন্ত্রী সুকান্ত মজুমদার তীব্র আক্রমণ শানিয়ে বলেন, 'লেজ গুটিয়ে পালিয়ে গেলেন। যে ডায়মন্ড হারবার মডেল নিয়ে এত চ্যালেঞ্জ ছোড়া হয়েছিল, আজ তারই ভিত কেঁপে উঠেছে।'
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের