নিজস্ব প্রতিনিধি, হাওড়া - লিলুয়া স্টেশনে লিফটে আটকে পড়লেন ৯ যাত্রী। শুক্রবার রাতে স্টেশনের ১, ২ নম্বর প্ল্যাটফর্মের মাঝে থাকা লিফটটি আচমকাই বন্ধ হয়ে যায়। প্রায় আতঙ্কের মধ্যে লিফটের ভিতর আটকে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে বেলুড় জিআরপি।
রেল পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টা নাগাদ ৯ জন যাত্রীকে নিয়ে লিফটটি নিচে নামছিল। যাত্রীদের মধ্যে ২ জন বৃদ্ধ, ১টি শিশুও ছিল। আচমকাই মাঝপথে লিফটটি বন্ধ হয়ে যাওয়ায় ভিতরে আটকে পড়েন সকলে। আতঙ্কে চিৎকার শুরু করেন যাত্রীরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বেলুড় জিআরপির আধিকারিকরা। এরপর লিফটের দরজা খুলে, প্রয়োজনমতো তা ভেঙে যাত্রীদের বাইরে বের করে আনা হয়। ঘটনায় কেউ আহত হননি। সকলেই সুস্থ, অক্ষত রয়েছেন বলে জানিয়েছেন রেল পুলিশের আধিকারিকরা।
কী কারণে লিফটটি আচমকা বন্ধ হয়ে গেল, তা খতিয়ে দেখছেন রেলের আধিকারিকরা। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। লিফটের ত্রুটি পরীক্ষা করে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছে রেল।
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
ট্রেনের ধাক্কায় ১৪ বছরের সোমার মৃত্যু, দিদির ছবি সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট ভাই শ্যাম
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের