নিজস্ব প্রতিনিধি, পশ্চিম বর্ধমান - মিষ্টি হোক বা বিরিয়ানি, খাবারকে আরও আকর্ষণীয় করে তুলতে নিষিদ্ধ রং মেশানোর অভিযোগ উঠছে শহরের একাধিক দোকান, রেস্তোরাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই শুক্রবার আসানসোলের বিভিন্ন এলাকায় অভিযান চালাল খাদ্য দফতর। অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার খাদ্য দফতরের ৪ জন অফিসারের ১টি দল আসানসোলের বিভিন্ন মিষ্টির দোকান, রেস্তোরাঁ, ধাবায় অভিযান চালায়। ভগৎ সিং মোড় থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক, সেনর্যালে রোডের সংযোগস্থল পর্যন্ত রাস্তার দু’পাশে থাকা একাধিক খাবারের দোকানে পৌঁছে যান আধিকারিকরা। শুধু দোকানের বাইরে নয়, সোজা রান্নাঘরে ঢুকে খাবার পরীক্ষা করেন খাদ্য দফতরের আধিকারিকরা। অভিযোগ, খাবারকে আরও লোভনীয় করে তুলতে কোথাও কোথাও নিষিদ্ধ, শরীরের পক্ষে ক্ষতিকর রং ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই সেই সব খাবার নষ্ট করে দেওয়া হয়। একইভাবে কয়েকটি মিষ্টির দোকানেও অভিযান চালানো হয়। অভিযানে মিষ্টির দোকান, রেস্তোরাঁর মালিকদের সতর্ক করা হয়েছে। নিষিদ্ধ রং মেশানো খাবার নষ্ট করার পাশাপাশি ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে আইনি পদক্ষেপ করা হবে বলেও জানানো হয়েছে।
আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন রেস্তোরাঁ, ধাবায় খাবারের গুণমান নিয়ে মাঝেমধ্যেই অভিযোগ ওঠে। খাবারের স্বাদ, রং আকর্ষণীয় করতে শিল্পক্ষেত্রে ব্যবহৃত রং খাবারে মেশানো হচ্ছে বলেও অভিযোগ রয়েছে। আর সেই রং শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর বলেই সতর্ক করছেন খাদ্য দফতরের আধিকারিকরা।
খাদ্য দফতরের আধিকারিকরা জানান, 'আর কিছুদিন পরেই শুরু হবে শারদোৎসব। সেই সময়ে মিষ্টি থেকে শুরু করে বিভিন্ন রেস্তোরাঁর খাবারের চাহিদা অনেকটাই বেড়ে যায়। বেশি লাভের আশায় খাবারের গুণমানের সাথে যাতে কোনওরকম আপস না করা হয়, সেই বার্তা দিতেই এই অভিযান।'
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
আচমকা বাড়ির অংশ ভেঙে পড়তেই ধ্বংসস্তূপের নীচে চাপা পড়েন ২ জন, প্রায় ১ ঘণ্টার চেষ্টায় উদ্ধার
ট্রেনের ধাক্কায় ১৪ বছরের সোমার মৃত্যু, দিদির ছবি সামনে নিয়ে কান্নায় ভেঙে পড়ল ছোট ভাই শ্যাম
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের