6a92adc43048d_Screenshot (125)
আগস্ট ২৯, ২০২৬ দুপুর ০৩:৩১ IST

ভাঙা কোমর, চিকিৎসার খরচ দেড় লাখ ! এক কার্ডেই বিনামূল্যে অপারেশন জলপাইগুড়ির বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি , জলপাইগুড়ি - দেড় লক্ষ টাকার চিকিৎসা খরচ শুনে মাথায় হাত পরিবারের। দিন আনা-দিন খাওয়া সংসারে এত টাকা জোগাড় করা কার্যত অসম্ভব। তার ওপর ভাঙা কোমরের তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছিলেন ৭০ ছুঁইছুঁই বৃদ্ধ। শেষ পর্যন্ত সেই কঠিন সময়ে ভরসা জোগাল আয়ুষ্মান ভারত কার্ড। একটি কার্ডের সুবিধাতেই জলপাইগুড়ির বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে হল জটিল হিপের অস্ত্রোপচার।

জলপাইগুড়ির ওই বৃদ্ধের সংসার চলে হাটে হাটে কলা বিক্রি করে। অভাবের সংসারে কোনওরকমে দিন কাটছিল। কিন্তু কয়েকদিন আগে আচমকাই পা পিছলে পড়ে যান তিনি। দুর্ঘটনায় ভেঙে যায় কোমরের হিপ জয়েন্টের হাড়, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় ‘নেক অফ ফিমার’। তীব্র যন্ত্রণায় শয্যাশায়ী হয়ে পড়েন বৃদ্ধ। চিকিৎসকদের পরামর্শ ছিল দ্রুত অস্ত্রোপচার করানো প্রয়োজন। বিভিন্ন বেসরকারি নার্সিংহোমে খোঁজ নিয়ে পরিবার জানতে পারে, অস্ত্রোপচারের জন্য খরচ হতে পারে প্রায় দেড় লক্ষ টাকা। দিন আনা-দিন খাওয়া পরিবারের পক্ষে সেই বিপুল অর্থ জোগাড় করা কার্যত অসম্ভব হয়ে পড়ে।

এই পরিস্থিতিতে ভরসা হয়ে দাঁড়ায় আয়ুষ্মান ভারত কার্ড। কার্ডের সুবিধায় জলপাইগুড়ি শহরের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে দ্রুত ভর্তি করা হয় বৃদ্ধকে। সেখানেই প্রকল্পের আওতায় সম্পূর্ণ বিনামূল্যে সফলভাবে করা হয় ‘হেমি-আর্থ্রোপ্লাস্টি’ বা হিপের বল প্রতিস্থাপনের অস্ত্রোপচার।
অস্ত্রোপচারটি করেন বিশিষ্ট অর্থোপেডিক সার্জেন ডা. কমলেশ বিশ্বাস। তার দাবি, ডুয়ার্স তথা এই অঞ্চলে আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে অর্থোপেডিক বিভাগে এটিই প্রথম বড় অস্ত্রোপচার। অস্ত্রোপচারে ভাঙা হাড়ের জায়গায় সফলভাবে কৃত্রিম বল বা প্রস্থেসিস প্রতিস্থাপন করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে রোগী বিপদমুক্ত। দ্রুতই স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারবেন। যেখানে দেড় লক্ষ টাকার অভাবে চিকিৎসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সেখানে একটি কার্ডের সুবিধায় পকেট থেকে এক পয়সাও খরচ না করে জটিল অস্ত্রোপচার করাতে পেরে এখন স্বস্তিতে বৃদ্ধ ও তার পরিবার।

আরও পড়ুন

চলন্ত অটোয় চালকের অশালীন আচরণ ! আতঙ্কে প্রাণ বাঁচাতে ঝাঁপ তরুণীর
আগস্ট ২৯, ২০২৬

অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক

 

৬ মাস ধরে নিখোঁজ মেয়ে , ছবির প্ল্যাকার্ড হাতে মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি নিয়ে তারাপীঠে অসহায় বাবা
আগস্ট ২৯, ২০২৬

মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান

হাতে MSc-র ডিগ্রি, কাঁধে ডেলিভারির ব্যাগ! মোটরবাইকে চেপে সংসার চালাচ্ছেন সুপ্রীতি
আগস্ট ২৯, ২০২৬

সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি

হস্টেলের ঘরেই শেষ পরিণতি ! দুর্গাপুরে প্রথম বর্ষের মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যু
আগস্ট ২৯, ২০২৬

বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
 

নমাজ পড়তে বেরিয়ে মসজিদে পৌঁছল না ৫ কিশোর ! ডোমকলে রহস্যজনকভাবে নিখোঁজ বন্ধুরা
আগস্ট ২৯, ২০২৬

১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
 

বর্ষা এলেই কাজের আকাল, কমে মজুরি ! শ্যামপুরের নদীপাড়ে অনিশ্চিত দিনমজুরদের জীবন
আগস্ট ২৯, ২০২৬

ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা

প্রথম বীরভূম সফরে শুভেন্দু, তারাপীঠে পুজো থেকে আশিসের বাড়ি ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর
আগস্ট ২৯, ২০২৬

কি বার্তা দেন সেদিকেই নজর

বিরোধী সাংসদের হাতে দিলীপের রাখি, বহরমপুরে প্রশাসনিক বৈঠকে সৌজন্যের নতুন ছবি
আগস্ট ২৮, ২০২৬

সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক

কোন্নগরে কাজের টোপে ডেকে শ্লীলতাহানি! ঘটনার পর টাকা দিয়ে মুখ বন্ধের অভিযোগ, গ্রেফতার যুবক
আগস্ট ২৮, ২০২৬

কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার

৬.৭০ লক্ষের লেনদেন, ২৮ অ্যাকাউন্ট, ২৬৮ নম্বর! বর্ধমানে সাইবার জালের বড় হদিশ
আগস্ট ২৮, ২০২৬

দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট

ভাতা পেতে হলে বদলে কাজ করতে হবে! নিজের হাতে স্কুল সাফাই থেকে গাছ বাঁচানোর লড়াই দম্পতির
আগস্ট ২৮, ২০২৬

বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন

পপরকীয়ায় বাধা দেওয়াই কাল! খাটের নিচে উদ্ধার গৃহবধূর রক্তাক্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ

'আমাদের মৃত্যুর জন্য দায়ী..', দেওয়ালে বার্তা, একই পরিবারের উদ্ধার ৩ জনের ঝুলন্ত দেহ
আগস্ট ২৮, ২০২৬

পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য

রাতের সুবর্ণরেখার ঘাটে জনসমুদ্র ! চন্দনেশ্বরের পথে হাজার হাজার পুণ্যার্থী
আগস্ট ২৮, ২০২৬

রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
 

পড়ুয়াহীন স্কুলে মিড ডে মিলের ভুয়ো হিসাব! সাংবাদিকদের প্রশ্ন শুনেই 'প্রকৃতির ডাকে' দৌড় প্রধান শিক্ষকের
আগস্ট ২৮, ২০২৬

মিড ডে মিলের ভুয়ো হিসাব জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের