নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোটের আগে ফের শহরের বুকে উদ্ধার বিপুল পরিমাণ নগদ টাকা। ইডির তল্লাশিতে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা। জমি দখল ও বেআইনি নির্মাণ সংক্রান্ত আর্থিক দুর্নীতি মামলার তদন্তে বুধবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় সংস্থা।
বুধবার সকাল থেকে শহরের বুকে সক্রিয় হয়ে উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বালিগঞ্জের ফার্ন রোডে অভিযুক্ত বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে হানা দেয় ইডি আধিকারিকরা। অভিযোগ, শহরের বিভিন্ন এলাকায় জমি দখল ও নির্মাণ সংক্রান্ত সিন্ডিকেটের সঙ্গে যুক্ত থেকে বিপুল পরিমাণ টাকা তোলা হত।
এদিন সোনা পাপ্পুর বাড়ির পাশাপাশি বালিগঞ্জের এক নির্মাণ সংস্থার কর্তার বাড়ি ও অফিসেও তল্লাশি চালানো হয়। সেই সময়ই ওই ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। পাশাপাশি সোনা পাপ্পুর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে বলে জানা গেছে। উদ্ধার হওয়া বিপুল টাকার উৎস সম্পর্কে ওই ব্যবসায়ী স্পষ্ট জবাব দিতে পারেননি বলেই জানা গেছে।
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
ইতিমধ্যেই মালিকপক্ষের তরফে নোটিশ পাঠানো হয়েছে
প্রেসিডেন্সি জেলের ১৪ নম্বর সেলে তল্লাশি চালিয়ে উদ্ধার একাধিক যন্ত্র
আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগ মমতার বিরুদ্ধে
ভুট্টার চড়া দামের প্রভাব পোলট্রি শিল্পে
পরিচ্ছন্নতা নষ্ট করলেই এবার দ্বিগুণ জরিমানা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের