নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা – ভোটের আগে নয়া চমক ঘাসফুল শিবিরে। তৃণমূল ছেড়ে, বিজেপিতে, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বসিরহাট দক্ষিণের প্রাক্তন বিধায়ক ও জাতীয় দলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। রবিবার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে জোড়া ফুল শিবিরের পতাকা হাতে তুলে নেন তিনি।
সূত্রের খবর, এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সদস্য ও মুখপত্র তথা বসিরহাট ১ নং ব্লক কংগ্রেসের সভাপতি কাদের সরদার ও বসিরহাট পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান পার্থ সারথি বসু কাবাক সহ একাধিক নেতৃত্ব। দীপেন্দু বিশ্বাসের সঙ্গে তৃণমূলে যোগ দিলেন পিফা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের তিন সদস্য সহ কংগ্রেসের শতাধিক নেতা, কর্মী ও সমর্থকরা।
তৃণমূলে যোগ দিয়ে দীপেন্দু বিশ্বাস জানান, “দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্বই পালন করব। বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত ভুল ছিল। গত চার বছরে রাজ্যের বিভিন্ন অনুষ্ঠানে, যেখানেই আমন্ত্রণ পেয়েছি, থাকার চেষ্টা করেছি। ভুল তো হতেই পারে। আমি বসিরহাটের ভূমিপুত্র। এখান থেকেই ফুটবল খেলে দীপেন্দু বিশ্বাস হয়েছি। উন্নয়নের সঙ্গে থাকতে চাই।“
২০১৬ সালে বিজেপির শমীক ভট্টাচার্যকে হারিয়ে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন দীপেন্দু বিশ্বাস। ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যান তিনি। সেই সময় প্রাক্তন ফুটবলার বলেছিলেন, “দলের জন্য যথেষ্ট পরিশ্রম করেছি। বসিরহাটে বিরোধী বলে কিছু নেই। বাবা থাকেন বসিরহাটে। সেখানে থেকে পাঁচ বছর টানা মানুষকে পরিষেবা দিয়েছি। তাই কেন আমাকে টিকিট দেওয়া হল না তা আমাকে জানাতে পারত। আমার সঙ্গে দলের সম্পর্ক যথেষ্ট ভাল।“
মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
দলীপ ট্রফির সেমিফাইনালে ৯২ রানের ঝোড়ো ইনিংস, সর্বকনিষ্ঠ হাফসেঞ্চুরিয়ান হলেন বৈভব
আহত পরিবারের আরও দুই সদস্য
অভিযুক্ত মহারাজকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ
তল্লাশি চালাতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
এশিয়া কাপের প্রথম ম্যাচেই নজির গড়লেন ভারতের দুই তারকা
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ
যানজটের ছবি তুলতেই বাসকর্মীদের উপর হামলার অভিযোগ! অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ রাখার হুঁশিয়ারি
রাখিবন্ধনের অনুষ্ঠান ঘিরেই কি নেহরুর মূর্তি অপসারণ? কংগ্রেসের ২৪ ঘণ্টার আল্টিমেটামে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা
অসহায় গোমাতার রক্ষায় মুখ্যমন্ত্রীর কাছে আরজি
মারধর সহ শ্বাসরোধের চেষ্টার অভিযোগ
সেবক রোডে এই অভিযান চালানো হয়
স্কুলের কাছে বার চালুর অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন
অত্যাধুনিক প্রযুক্তি সহ সরঞ্জাম ব্যবহার করে হোটেলের ভিতরে প্রবেশ করে NSG-র কমান্ডোরা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের