নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভোট ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের একাধিক প্রশাসনিক পদে রদবদল অব্যাহত ছিল। এরই মধ্যে বিধানসভা নির্বাচনের মুখে ফের একবার আইনশৃঙ্খলা জোরদার করতে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। তাদের নির্দেশে কলকাতা পুলিশে ব্যাপক রদবদল করা হল। বদলি করা হল একাধিক গুরুত্বপূর্ণ থানার ওসিদের।
লালবাজার সূত্রে জানা গেছে, কমিশনারের ১৮১ ও ১৮২ নম্বর অর্ডার জারি করে ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিককে বদলি করা হয়েছে। এই নির্দেশ অনুযায়ী শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থানার ওসিদের সরিয়ে ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এসটিএফ এবং স্পেশাল ব্রাঞ্চের মতো বিভাগে পাঠানো হয়েছে।
পার্ক স্ট্রিট থানার ওসি হীরক দলপতিকে গোয়েন্দা দফতরে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নীলকান্ত রায়কে। অন্যদিকে শ্যামপুকুর থানার অতিরিক্ত ওসি রাজ কুমার মিশ্রকে গড়িয়াহাট থানায় আনা হয়েছে। বিজয়গঞ্জ বাজার থানার দায়িত্ব দেওয়া হয়েছে এন্টালি থানার অতিরিক্ত ওসি মনীশ সিংহকে।
এছাড়াও এসটিএফ থেকে মনোজ দত্তকে ফিরিয়ে চেতলা থানার নতুন ওসি করা হয়েছে। চেতলার পূর্বতন ওসি অমিতাভ সরকারকে এসটিএফে পাঠানো হয়েছে। হেয়ার স্ট্রিট এবং ঠাকুরপুকুর থানার ওসি পদেও রদবদল হয়েছে। দুই থানার বর্তমান ওসিদের মধ্যে পারস্পরিক বদলি করা হয়েছে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের