নিজস্ব প্রতিনিধি , শিলিগুড়ি - বাংলায় ভোটের আগে ফের জোরালো হল গোর্খাল্যান্ড ইস্যু। সোমবার শিলিগুড়িতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে বৈঠকে বসেন গোর্খাবাসী। সেখানে তাদের স্পষ্ট দাবি, গোর্খাল্যান্ড সম্ভব না হলে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি । ভোটের আগে গোর্খাল্যান্ড ইস্যু মাথাচাড়া দিয়ে উঠায় নতুন করে রাজনৈতিক উত্তাপ বেড়েছে।
বঙ্গ বিজেপির পরিবর্তন যাত্রার কর্মসূচি উপলক্ষ্যে বাংলায় এসেছেন নীতিন নবীন। এদিন শিলিগুড়িতে গোর্খা সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। তাকে গোর্খা টুপি পরিয়ে স্বাগত জানানো হয়। বৈঠকে পাহাড়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন প্রতিনিধিরা। ২০০৭ সালের আন্দোলনের পর গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন গঠন হলেও স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ।
দীর্ঘদিন ধরেই পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছেন গোর্খারা। তবে রাজ্য সরকার বরাবরই রাজ্যভাগের বিরোধিতা করেছে। এই আবহে বৈঠকে উপস্থিত প্রতিনিধিরা জানান, গোর্খাল্যান্ড সম্ভব না হলে উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হোক।
বৈঠক শেষে বিজেপি সাংসদ রাজু বিস্তা জানান, ' প্রত্যেকের নিজের বক্তব্য রাখার স্বাধীনতা রয়েছে। এবং রাখাও উচিত। গোর্খারা তাদের ব্যথা বেদনা জনিয়েছেন। সাংসদ হিসেবে তাদের পাশে ঢাল হিসেবে আছি। বিজেপি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান নিশ্চয়ই খুঁজে পাবে।'
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের