নিজস্ব প্রতিনিধি , হুগলী - SIR প্রক্রিয়া শেষ হলেও ভোটার তালিকা নিয়ে সংশয় যেন কাঁটার মতন গেঁথে রয়েছে সাধারণ মানুষের মনে। এরই মধ্যে এক চরম চিত্র সামনে এল আরামবাগে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্কে ‘ডিটেনশন ক্যাম্পে’ পাঠানোর ভয়ে ছজন বাসিন্দা স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছে। যা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে।
সোমবার আরামবাগ মহকুমা শাসকের দফতরের সামনে এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী থাকেন স্থানীয় মানুষজন। নিজেদের পরিচয়পত্রের প্রতিলিপি গায়ে সেঁটে সেখানে হাজির হন ৬ জন বাসিন্দা। তারা সকলেই আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। অভিযোগ, SIR প্রক্রিয়ার জেরে ওই ওয়ার্ড থেকেই প্রায় ২০৬ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে।
আবেদনকারীদের দাবি, তারা জন্মসূত্রে এই দেশের নাগরিক। অথচ ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর থেকেই তাদের মনে দানা বেঁধেছে অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা। তাদের আশঙ্কা, নাগরিকত্ব প্রমাণে ব্যর্থ হলে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হতে পারে। এই ভয় থেকেই তারা দেশের রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়েছেন।
তাদের আরও দাবি, ডিটেনশন ক্যাম্পে অমানবিক পরিস্থিতিতে বেঁচে থাকার চেয়ে সম্মানের সঙ্গে মৃত্যুই শ্রেয়। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। বিরোধীরা যেখানে প্রশাসনিক গাফিলতির অভিযোগ তুলছে, শাসক শিবির বিষয়টিকে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানিয়েছে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের