নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গে ‘বিবেচনাধীন’ ভোটারদের তালিকা ঘিরে জোর তৎপরতা শুরু করেছে নির্বাচন কমিশন। প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম এখনও যাচাইয়ের পর্যায়ে থাকলেও সোমবার পর্যন্ত প্রায় ২০ লক্ষ ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে বলে জানাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর।
রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানান, ' বিবেচনাধীন তালিকায় থাকা ভোটারদের নথি যাচাইয়ের কাজ দ্রুত এগোচ্ছে। এই প্রক্রিয়ায় রাজ্যজুড়ে মোট ৭০৫ জন বিচারক যুক্ত রয়েছেন।' কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, SIR প্রক্রিয়ার মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ৬৩ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদের মধ্যে কেউ মৃত, কেউ স্থানান্তরিত, কেউ দীর্ঘদিন অনুপস্থিত বা অন্যত্র নাম অন্তর্ভুক্ত থাকার কারণে বাদ পড়েছেন।
অন্যদিকে, এখনও প্রায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন তালিকায় রয়েছে। কমিশনের আশা, আগামী ছয় থেকে সাত দিনের মধ্যেই প্রথম অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটার তালিকার পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে বেশি বিবেচনাধীন ভোটার রয়েছে মুর্শিদাবাদ ও মালদহ জেলায়। মালদহ জেলায় মোট ভোটার সংখ্যা ২৯ লক্ষ ৮৬ হাজার ২০৩ হলেও এর মধ্যে প্রায় ৮ লক্ষ ২৮ হাজার ৮০ জনের নাম এখনও বিবেচনাধীন তালিকায় রয়েছে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের