নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের উত্তাপ মিটলেও রাজনৈতিক তরজা থামেনি। এবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাইবার ক্রাইমের শাখায় দায়ের হওয়া FIR কে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের শরণাপন্ন হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে প্রায় প্রতিটি সভা থেকেই বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছিলেন অভিষেক। বিশেষ করে গত ২৭ এপ্রিলের এক জনসভায় তার একটি মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের সূত্রপাত। সভা থেকে তিনি বলেছিলেন, 'আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে তাদের বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব।'
এই বক্তব্যকে ‘উস্কানিমূলক’ দাবি করে বাগুইআটির বাসিন্দা রাজীব সরকার বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে অভিষেকের একাধিক সভার ভিডিও ক্লিপিংসও জমা দেওয়া হয় বলে জানা গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই তৃণমূল নেতার বিরুদ্ধে মোট পাঁচটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
এই পরিস্থিতিতেই সোমবার কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনে FIR খারিজের আর্জিও জানানো হয়েছে। এই ঘটনাকে ঘিরে ফের সরগরম রাজ্যের রাজনৈতিক মহল।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের