নিজস্ব প্রতিনিধি, কলকাতা – আগামী ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যে বিধানসভা নির্বাচন। ধাপে ধাপে প্রার্থী ঘোষণা করছে বিভিন্ন রাজনৈতিক দল। ভোটমুখী বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। ভবানীপুর থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে প্রার্থী করেছে বিজেপি। শনিবার বৃষ্টি ভেজা সকালে প্রচার শুরুর আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন তিনি।
সূত্রের খবর, কালীঘাট মন্দির চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা। গেরুয়া ধ্বজ নিয়ে শোভাযাত্রা করে কালীঘাট মন্দিরে যান শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে হাতে গেরুয়া ধ্বজ নিয়ে ছিলেন দলের কর্মী-সমর্থকরা। মন্দিরে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আজ শনিবার এসেছি কালীঘাট। মা কালী সঙ্গে থাকবেন।“
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে বিজেপির নির্বাচনী কার্যালয়ে বৈঠকের পর প্রচার শুরু করেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের চক্রবেড়িয়া এলাকায় জনসংযোগের সময় তাঁকে ‘গো-ব্যাক’ স্লোগান দেন স্থানীয় তৃণমূল সমর্থকেরা। পাল্টা স্লোগান দিতে থাকেন বিজেপির কর্মী-সমর্থকরা। এরপর থানায় গিয়ে আইনশৃঙ্খলা রক্ষার আর্জি জানান শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তৃণমূলের প্রার্থী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের