6a86c6cb717a3_Train-Incident-2026-08-ce8689bfcdd9cd7c4e75f35c330b9c8c-1200x800
আগস্ট ২০, ২০২৬ দুপুর ০৩:৪০ IST

ভোরের ট্রেনে দম্পতির কোল থেকে উধাও শিশু ! দুই লাইনের মাঝে উদ্ধার ৬ মাসের কন্যা

নিজস্ব প্রতিনিধি , পূর্ব বর্ধমান - ভোরের ট্রেনে আচমকাই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। মুহূর্তের মধ্যেই সফরগামী এক দম্পতির কোল থেকে উধাও হয়ে যায় ছয় মাসের শিশু কন্যা। অনেক খোঁজাখুঁজির পর রেললাইনের মাঝে ঘাসের মধ্যে শিশুটিকে জীবিত অবস্থায় পাওয়া যায়। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে , কীভাবে সেখানে পৌঁছালো এত ছোট্ট শিশুটি !

সূত্রের খবর, অসমের তিনসুকিয়া থেকে কলকাতার দিকে যাত্রা করছিলেন ওই দম্পতি। ডাউন কামরূপ এক্সপ্রেসের B1 এসি কোচে তাদের সঙ্গে ছিল ছয় মাসের কন্যাসন্তান। বুধবার ভোর প্রায় ৪টে নাগাদ শিশুটিকে দেখতে না পেয়ে তারা রেল পুলিশকে খবর দেন। ১৩৯ নম্বরে ফোন করার পাশাপাশি ধাত্রীগ্রাম স্টেশনেও বিষয়টি জানানো হয়।

এর কিছুক্ষণ পর পূর্বস্থলী থানায় খবর আসে, লক্ষ্মীপুরের কাছে দুটি রেললাইনের মাঝখানে ঘাসের মধ্যে একটি শিশু পড়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা প্রথমে তাকে উদ্ধার করে পরে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ শিশুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা শুরু করে। কাটোয়া, কালনা, নবদ্বীপ সহ হাওড়া জিআরপির তৎপরতায় পরে শিশুটির বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ হয়।

পূর্বস্থলী থানায় নিয়ে আসার পর বাবা-মা শিশুটিকে নিজেদের সন্তান বলে শনাক্ত করেন। তবে এসি কামরা থেকে কীভাবে শিশুটি রেললাইনের মাঝে পৌঁছালো, সেই রহস্য এখনও কাটেনি। যেখানে শিশুটিকে পাওয়া গেছে সেখানে আদতেও ট্রেনটি থামেনি। এক্ষেত্রে দুর্ঘটনায় পড়ে থাকলে এত ছোট শিশু কীভাবে অক্ষত থাকল ? কেউ তাকে সেখানে নিয়ে গেছে কি না এই সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন

শিলিগুড়ির হোটেল-মলে অগ্নিনিরাপত্তা নিয়ে কড়া পদক্ষেপ, গড়া হচ্ছে যৌথ পরিদর্শনকারী দল
আগস্ট ২০, ২০২৬

পুরসভা, দমকল, বিদ্যুৎ দফতর সহ PWD-কে নিয়ে হবে পরিদর্শন

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে পঞ্চায়েতে তালা ! ধামুয়া দক্ষিণে মহিলাদের বিক্ষোভ
আগস্ট ২০, ২০২৬

প্রায় ৯ হাজার মহিলা টাকা পাচ্ছেন না বলে দাবি , কর্মীদের আটকে রাখার অভিযোগ

চন্দ্রকোনা থেকে সরাসরি কল্যাণী AIIMS ! রোগীদের যাত্রা সহজ করবে নতুন এক্সপ্রেস বাস
আগস্ট ২০, ২০২৬

চিকিৎসার জন্য দ্রুত পৌঁছনোর পাশাপাশি একই দিনে ফেরার সুবিধা

চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ , আগুনে দগ্ধ হয়ে গুরুতর জখম ২ শ্রমিক
আগস্ট ২০, ২০২৬

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

বারুইপুর হাসপাতালের দুরবস্থা থেকে পানীয় জলের সমস্যা , একাধিক ইস্যুতে সরব বিজেপি
আগস্ট ২০, ২০২৬

হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস

হাইওয়েতে টোটোর NO ENTRY ! বাঁকুড়ায় কড়া নির্দেশ পুলিশের
আগস্ট ১৯, ২০২৬

জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ

সস্তায় দামি জিনিসের টোপ! প্রতারণার অভিযোগে গাজোলে বিক্ষোভ
আগস্ট ১৯, ২০২৬

বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়

ফের অগ্নিকাণ্ড,গাজোলে ১২ নম্বর জাতীয় সড়কে লরিতে ভয়াবহ আগুন
আগস্ট ১৯, ২০২৬

দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল, এক লেন বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

ডেঙ্গি মোকাবিলায় বড়সড় সাফল্য ঝাড়গ্রামে , ১৮ আগস্ট পর্যন্ত মৃত্যুহার শূন্য
আগস্ট ১৯, ২০২৬

ডেঙ্গি মোকাবিলায় সাফল্য, জেলার যোদ্ধাদের সংবর্ধনা
 

ফরাক্কার গঙ্গাঘাটে পুলিশের অভিযানে বড়সড় সাফল্য ! উদ্ধার ৭ মহিষ সহ কফ সিরাপের বোতল
আগস্ট ১৯, ২০২৬

গঙ্গার ঘাটে পুলিশের অভিযানে ধরা পড়ল পাচারের ছক

শিক্ষকদের ঐক্যের ডাক, হাওড়ায় জমজমাট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের সম্মেলন
আগস্ট ১৯, ২০২৬

শিক্ষকদের ন্যায্য দাবি, জাতীয় চেতনা ও ভারতীয় সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দেওয়ার বার্তা সম্মেলনে

বৃষ্টির জল পেরিয়েই উন্নয়নের পথে সিউড়ি! রাস্তা মেরামতিতে নামল জেসিবি
আগস্ট ১৯, ২০২৬

দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন স্থানীয় মানুষরা

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল সদস্যের বাড়িতে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীরা
আগস্ট ১৯, ২০২৬

আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে 

রাস্তার ধারে জেলাশাসক দফতরের গাড়িচালকের রক্তাক্ত দেহ! রহস্য ঘনীভূত কোচবিহারে
আগস্ট ১৯, ২০২৬

মাথায় আঘাতের চিহ্ন, দুই দিকে পড়ে জুতো

'সন্তানদের দেখে রেখো’, স্ত্রীকে ফোন করেই গ্রেফতার পাক-চর সহযোগী ! রিষড়া থেকে সানিকে ধরল STF
আগস্ট ১৯, ২০২৬

আইএসআই এজেন্ট রানা রউফকে চাকরি সহ ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্যের অভিযোগ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের