নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - সীমান্ত পেরিয়ে পণ্য পাচারের আগেই পুলিশের অভিযানে বড়সড় সাফল্য। গঙ্গার ঘাট থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করার পাশাপাশি উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মহিষ। পাশাপাশি একটি নৌকা থেকে বিপুল পরিমাণ কফ সিরাপ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। উদ্ধার হওয়া সামগ্রীর সঙ্গে পাচার চক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্রের খবর, মঙ্গলবার গভীর রাতে গোপন তথ্য পেয়ে অর্জুনপুর দিয়ারাপাড়া গঙ্গার ঘাটে অভিযান চালায় ফরাক্কা থানার পুলিশ। সেখানে একটি নৌকা থেকে আলম শেখ নামে ৪৩ বছরের এক ব্যক্তিকে আটক করা হয়। নৌকায় তল্লাশি চালিয়ে ৭টি মহিষ সহ দুটি ব্যাগ থেকে ১৫০ বোতল কফ সিরাপ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া সামগ্রীর কোনো বৈধ নথি দেখাতে না পারায় তাকে গ্রেফতার করা হয়। পুলিশের তরফ থেকে জানা গেছে ধৃতের বাড়ি ফরাক্কার পারসুজাপুর এলাকায়।

পুলিশি সূত্রে জানা গেছে , মহিষ আর কফ সিরাপ প্রথমে মালদার বৈষ্ণবনগর এলাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরপর চরাঞ্চল পেরিয়ে পদ্মার জলপথ ধরে বাংলাদেশে পাচারের ছক করা হয়েছে। এই ঘটনায় আরও কারা যুক্ত রয়েছে, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। বুধবার তাকে বহরমপুর আদালতে পেশ করে ১০ দিনের পুলিশি হেফাজত চেয়েছে ফরাক্কা থানার পুলিশ।
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের