নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া - এবার জাতীয় সড়ক, রাজ্য সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রধান রাস্তায় টোটো চালানো যাবে না। বাঁকুড়া জেলা পুলিশের তরফে টোটো, ই-রিকশা চালকদের উদ্দেশে জারি করা হয়েছে কড়া নির্দেশ। নির্দিষ্ট স্থানীয় রাস্তার বাইরে টোটো নিয়ে গুরুত্বপূর্ণ সড়কে উঠলেই ব্যবস্থা নেওয়া হতে পারে।
মূলত যানজট, পথ নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। ব্যস্ত রাস্তায় ধীরগতির টোটো চলাচলের জেরে প্রায়ই যানবাহনের গতি ব্যাহত হয়। তৈরি হয় যানজট। পাশাপাশি হাইওয়ের মতো ব্যস্ত রাস্তায় দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায়। সেই কারণেই এবার টোটো চলাচলে লাগাম টানতে তৎপর পুলিশ-প্রশাসন। তবে বিষয়টি শুধু বাঁকুড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। সম্প্রতি রাজ্য পরিবহণ দফতরও জাতীয় সড়ক, রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ রাস্তায় টোটো ও ই-রিকশা চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছে। পরিবহণ দফতরের বক্তব্য, ই-রিকশা মূলত স্থানীয় এলাকায় ‘লাস্ট মাইল কানেক্টিভিটি’র জন্য ব্যবহারের কথা।
নির্দেশ অমান্য করে জাতীয় বা রাজ্য সড়কে টোটো চালানো হলে মোটর ভেহিকলস অ্যাক্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে। ফলে বাঁকুড়ায় এবার থেকে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে টোটোর চলাচলের উপর পুলিশের নজরদারি আরও বাড়তে পারে।
তবে টোটো চালকদের একাংশের দাবি, তাঁদের জীবিকার বিষয়টিও প্রশাসনকে বিবেচনা করতে হবে। গুরুত্বপূর্ণ সড়কে নিষেধাজ্ঞা কার্যকর হলে বিকল্প রুটের ব্যবস্থা করা প্রয়োজন বলেও দাবি উঠছে।
নিখোঁজ বাংলার ৩৬ পর্যটক
গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন শেখর চৌধুরী
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের