নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বারুইপুর হাসপাতালের বেহাল পরিবেশ নিয়ে এবার সরব হল বিজেপি। হাসপাতাল চত্বরে যত্রতত্র নোংরা-আবর্জনা পড়ে থাকার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর। তার দাবি, প্রতিদিন প্রায় সাড়ে ৪০০ রোগী এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। অধিকাংশই গরিব মানুষ। অথচ হাসপাতাল চত্বরের অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা করাতে এসে নতুন করে অসুস্থ হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
উত্তম করের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বারুইপুর হাসপাতালের নোংরা পরিবেশ নিয়ে তারা সরব। এর আগে হাসপাতাল চত্বর থেকে ফেসবুক লাইভও করেছিলেন তিনি। কিন্তু গতকাল ফের হাসপাতালে গিয়ে পরিস্থিতির বিশেষ কোনও পরিবর্তন দেখতে পাননি বলে দাবি তার। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ সহ কর্মীদের সঙ্গে কথা বলার পাশাপাশি বিষয়টি পুরসভাকেও জানানো হয়। তার দাবি, আজ থেকেই বারুইপুর পুরসভা হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। এবার হাসপাতাল চত্বরের পরিবেশ কিছুটা হলেও বদলাবে বলে আশাবাদী বিজেপি নেতা। শুধু হাসপাতাল নয়, বারুইপুর বাইপাসের সমস্যাও তুলে ধরেছেন উত্তম কর। তার দাবি, মুখ্যমন্ত্রীর জেলা সফরের সময় বিজেপির তরফে বারুইপুর বাইপাস সহ হাসপাতালের সমস্যার কথা জানানো হয়েছিল। এরপর মুখ্যমন্ত্রী জেলাশাসককে প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলাশাসকও জরুরি ভিত্তিতে ২ টি জায়গা পরিদর্শন করেন বলে দাবি তার।
বিজেপি নেতার বক্তব্য, ১-২ সপ্তাহের মধ্যে পূর্ত দফতরের আধিকারিকরাও বাইপাস এলাকা পরিদর্শন করেছেন। সেই রিপোর্ট পূর্ত দফতরে জমা পড়বে। ২ দিন আগেই মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও বিষয়টি নিয়ে কথা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি বিধায়ক প্রণবদাও বাইপাসের কাজ দ্রুত শুরু করার আশ্বাস দিয়েছেন বলে দাবি উত্তম করের। ফলে শীঘ্রই কাজ শুরু হবে বলে আশাবাদী তিনি। এদিকে বারুইপুর পুরসভার নিকাশি ও পানীয় জল পরিষেবা নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপির এই নেতা। তার দাবি, কেন্দ্রীয় সরকারের তরফে নিকাশি ও পানীয় জলের জন্য যথেষ্ট অর্থ বরাদ্দ করা হলেও, সেই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছয়নি। মাত্র ১৭টি ওয়ার্ডের পুরসভায় এই সমস্যা কেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বোর্ড পরিবর্তন হলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান উত্তম কর।
পাশাপাশি বারুইপুরের অরণ্য উদ্যানের একটি বিষয় নিয়েও আপত্তি জানিয়েছে বিজেপি। বাইপাসের পাশে ওই এলাকায় আইন মেনে বিদেশি প্রজাতির পাখি রাখা হচ্ছে কিনা, তা নিয়ে থানায় অভিযোগ জানানো হয়েছিল বলে দাবি তার। পরে বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সেখানে গিয়ে ব্যবস্থা নেয়। তবে রাজনৈতিক বিরোধ থাকলেও বিজেপির কোনও কর্মী পুরসভার কাউন্সিলর বা চেয়ারম্যান শক্তিরায় চৌধুরীর সঙ্গে খারাপ ব্যবহার করেননি বলেও দাবি করেন উত্তম কর। তার কথায়, বিজেপি একটি সুশৃঙ্খল দল। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশ মেনেই তারা কাজ করছেন।
জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ
বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়
দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল, এক লেন বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ
ডেঙ্গি মোকাবিলায় সাফল্য, জেলার যোদ্ধাদের সংবর্ধনা
গঙ্গার ঘাটে পুলিশের অভিযানে ধরা পড়ল পাচারের ছক
শিক্ষকদের ন্যায্য দাবি, জাতীয় চেতনা ও ভারতীয় সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দেওয়ার বার্তা সম্মেলনে
আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
মাথায় আঘাতের চিহ্ন, দুই দিকে পড়ে জুতো
আইএসআই এজেন্ট রানা রউফকে চাকরি সহ ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্যের অভিযোগ
শেষ পর্যন্ত বিরল ক্যানসারে থেমে গেল ১৯ বছরের পায়েলের জীবন
আদালতে হাজির না হওয়ায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
মন্দিরের পাশাপাশি জুট-টেক্সটাইল মিল গড়ার ভাবনা
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা,৬০ নম্বর জাতীয় সড়কেও দুর্ভোগ
সাতসকালে রাস্তার ধারে বোমা উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের