6a85b669a24ec_WA_1787147831340
আগস্ট ১৯, ২০২৬ রাত ০৮:৫২ IST

শিক্ষকদের ঐক্যের ডাক, হাওড়ায় জমজমাট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের সম্মেলন

নিজস্ব প্রতিনিধি , হাওড়া - শরৎ সদনের ১ নম্বর হলে অনুষ্ঠিত হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের হাওড়া জেলা সম্মেলন। ভারতীয় রীতি মেনে বৈদিক মন্ত্রপাঠ, প্রদীপ জ্বালানো, দেবী সরস্বতীর বন্দনা এবং ভারতমাতার প্রতিকৃতিতে মালা দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশন গোলপার্কের ইনস্টিটিউট অফ কালচারের প্রাক্তন সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি মহারাজ।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি চন্দ্রশেখর সিং। এছাড়াও ছিলেন কলকাতার বর্ষীয়ান স্বয়ংসেবক আলোক চট্টোপাধ্যায়, হাওড়া নগর ও গ্রামীণ সহ-কার্যবাহ নৃপেন সামন্ত সহ ভীষ্মদেব মণ্ডল, তমলুক বিভাগ কার্যবাহ দীপঙ্কর নস্কর, বর্ধমান নগরের কার্যকর্তা শান্তনু স্যার, প্রশান্ত ভট্ট, সঞ্জয় বসু ও অশোক জয়সওয়াল-সহ আরও অনেকে।

সম্মেলনে সংগঠনের জেলা সভাপতি মিণ্টু চক্রবর্তী, সম্পাদক ড. সচ্চিদানন্দ দাস ভারতীয় ঐতিহ্য সহ  সংস্কৃতির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। শিক্ষাক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়েও আলোচনা হয়। বক্তারা জানান, নতুন প্রজন্মকে দেশের সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সংগঠনের অন্যতম লক্ষ্য। ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ, সামাজিক ঐক্যের উপরও গুরুত্ব দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্যক্তিগত স্বার্থ বা রাজনৈতিক উদ্দেশ্য নয়, ভারতীয় ঐতিহ্য, মূল্যবোধের প্রসারই তাদের মূল লক্ষ্য। বিশিষ্ট কবি, সাংবাদিক স্বপন নাথ বলেন, সম্মেলনের শুরু থেকেই ভারতীয় সংস্কৃতি সহ মূল্যবোধের প্রতি গভীর বার্তা উঠে এসেছে।


হাওড়া জেলার এ.বি.ভি.পি. সম্পাদক সচ্চিদানন্দ দাস,' শিক্ষকদের ন্যায্য দাবিগুলি পূরণ করা জরুরি। ‘সম কাজে সম বেতন’, মেডিকেলেইম, বেতন কাঠামোর বৈষম্য দূর করা এবং পদোন্নতির সুযোগ বাড়ানোর মতো বিষয়গুলিতে সরকারকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত নিয়োগ অত্যন্ত জরুরি। ২০১৬ সালের নিয়োগ নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা দূর হওয়া অবশ্যই স্বস্তির। যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তারা যেন চাকরি না হারান এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত না হয়, সেটাই আমাদের দাবি। শিক্ষা ব্যবস্থায় যে পরিবর্তন আসছে এবং স্বচ্ছ পরীক্ষা ও নিয়োগের যে দাবি উঠেছে, আমরা তাকে স্বাগত জানাই'।

 হাওড়া জেলার এবিআরএসএম-এর সভাপতি মিন্টু চক্রবর্তী আরও জানান,'আমি মনে করি, বর্তমান শিক্ষা ব্যবস্থায় জাতীয়তাবোধ ও রাষ্ট্রীয় চেতনাকে আরও গুরুত্ব দেওয়া প্রয়োজন। মেকলে প্রবর্তিত শিক্ষাব্যবস্থার কারণে আমাদের গৌরবময় ইতিহাস ও জাতীয় চেতনা পাঠ্যক্রমে যথাযথভাবে জায়গা পায়নি। তাই শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন এনে ভারতের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি পাঠ্যপুস্তকে বিদেশি ভাষা ও সংস্কৃতির অতিরিক্ত প্রভাব নিয়েও আমি উদ্বিগ্ন। আমি চাই, শিক্ষাব্যবস্থার রাষ্ট্রীয়করণ ও জাতীয়করণের মাধ্যমে দেশের প্রতি দায়িত্ববোধ ও জাতীয় চেতনা শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠুক। এই বার্তা আমি সকল শিক্ষকের কাছে পৌঁছে দিতে চাই'।

আরও পড়ুন

জঙ্গলপথে হঠাৎ নিয়ন্ত্রণহীন গাড়ি, গাছে ধাক্কায় প্রাণ গেল মহিলার
আগস্ট ২৬, ২০২৬

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের