6a85a47976105_WhatsApp Image 2026-08-19 at 18.11.12
আগস্ট ১৯, ২০২৬ বিকাল ০৬:৪৪ IST

'সন্তানদের দেখে রেখো’, স্ত্রীকে ফোন করেই গ্রেফতার পাক-চর সহযোগী ! রিষড়া থেকে সানিকে ধরল STF

নিজস্ব প্রতিনিধি , হুগলী - ‘সন্তানদের দেখে রেখো’ - স্ত্রীকে ফোন করে শেষ এই কথাই বলেছিলেন তিনি। তারপরই বেঙ্গল STF-এর হাতে গ্রেফতার জাফর শামস ওরফে সানি। রিষড়ার সন্ধ্যা বাজার থেকে পাক-চর সহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতার করেছে STF-এর ATS সেল। অভিযোগ, গ্রেফতার হওয়া আইএসআই এজেন্ট রানা রউফকে বন্ধুর পরিচয় দিয়ে সালকিয়ার একটি কারখানায় চাকরি পাইয়ে দেওয়া থেকে শুরু করে, ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সাহায্য করেছিলেন সানি।

STF সূত্রে জানা গেছে, রিষড়ার গান্ধী সড়কে একসময় ভাড়া বাড়িতে থাকতেন জাফর শামস ওরফে সানি এবং তার পরিবার। প্রায় ৭ বছর আগে তারা তপসিয়ায় চলে যান। সেখানেই বসবাস করছিলেন সানি। আইএসআই এজেন্ট রানা রউফের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সানির। বন্ধুর পরিচয় দিয়ে রানাকে সালকিয়ার একটি কারখানায় কাজ পাইয়ে দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, রানার ভারতীয় পরিচয়পত্র তৈরিতেও সানি সাহায্য করেছিলেন বলে দাবি তদন্তকারীদের। সম্প্রতি রানা রউফ গ্রেফতার হওয়ার পর তপসিয়া থেকে আরও ২ জনকে গ্রেফতার করে STF। এরপরই বিপদ বুঝে, সানি পুরনো পরিচিত এলাকা রিষড়ায় চলে আসেন বলে তদন্তকারীদের অনুমান।

সন্ধ্যা বাজারে এসে এক চাবিওয়ালার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে স্ত্রীকে ফোন করেন তিনি। স্ত্রীকে সন্তানদের দেখে রাখতে বলেন। এরপরই STF আধিকারিকরা তাকে গ্রেফতার করেন। সন্ধ্যা বাজারের চাবিওয়ালা শেখ সহবার ভিকির দাবি, রাত ১১টার পর সানি তার কাছে আসেন। জল খাওয়ার পর তার মোবাইল ফোন চেয়ে বাড়িতে ফোন করেন। এরপরই তাকে পাকড়াও করা হয়।

সানির গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই হতবাক তার এক সময়ের প্রতিবেশীরা। গান্ধী সড়কের যে বাড়িতে সানির পরিবার থাকত, সেই জায়গায় এখন তৈরি হয়েছে আবাসন। স্থানীয়দের দাবি, সানির বাবা একসময় রিষড়ার জুটমিলে কাজ করতেন। ভাই সহ ২ বোনের সঙ্গে সেখানেই থাকতেন সানি। পরে ২ বোনের বিয়ে হয়ে গেলে সানির পরিবার তপসিয়ায় চলে যায়। সানির সঙ্গে পাক গুপ্তচর চক্রের ঠিক কী ধরনের যোগাযোগ ছিল, রানা রউফের হয়ে তিনি আর কী কী কাজ করেছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত কিনা, তা খতিয়ে দেখছে STF।

আরও পড়ুন

জঙ্গলপথে হঠাৎ নিয়ন্ত্রণহীন গাড়ি, গাছে ধাক্কায় প্রাণ গেল মহিলার
আগস্ট ২৬, ২০২৬

জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩

সাতগাছিয়ায় তৃণমূল নেতার উপর নৃশংস হামলা! অভিষেকের পোস্টে কাঠগড়ায় বিজেপি
আগস্ট ২৬, ২০২৬

জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি

কর্মী পুনর্বহালকে ঘিরে নদীয়ার গ্যাস গোডাউনে বিজেপি-মালিক সংঘর্ষ , রক্তাক্ত মণ্ডল সহ-সভাপতি
আগস্ট ২৬, ২০২৬

তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ

 

আবর্জনার স্তূপে শত শত আধার কার্ড ! আলিপুরদুয়ারে তদন্তে সিআইডি
আগস্ট ২৬, ২০২৬

জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য

রাসায়নিক মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নবদ্বীপে কারখানায় পুলিশের হানায় চাঞ্চল্য
আগস্ট ২৬, ২০২৬

রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে

মালদহে দিনমজুরের মৃত্যু দুর্ঘটনা নাকি অন্য কিছু? ব্রিজের নিচে খাড়ি থেকে দেহ উদ্ধার
আগস্ট ২৬, ২০২৬

গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
 

আন্দুলের আবাসনে ভয়াবহ আগুন ! অচেতন বৃদ্ধাকে উদ্ধার , হাসপাতালে মৃত্যু
আগস্ট ২৬, ২০২৬

আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক

তৃতীয় শ্রেণির ছাত্রীকে পড়াতে গিয়ে যৌন হেনস্তার অভিযোগ! ঝড়খালিতে গ্রেফতার ৭১ বছরের শিক্ষক
আগস্ট ২৬, ২০২৬

রাস্তাজুড়ে মানুষের ঢল! নবীর জন্মদিনে জুলুসে উৎসবের আবহ মালদহে
আগস্ট ২৬, ২০২৬

মহেন্দ্রপুর থেকে দৌলতপুর, একাধিক এলাকা পরিক্রমা করে জুলুসে সামিল বহু মানুষ

ভেড়ার শরীরে রক্ত! খামারে ঢুকে ভেড়ার ওপর যৌন নির্যাতনের অভিযোগ, নদীয়ার এক যুবকের বিরুদ্ধে
আগস্ট ২৬, ২০২৬

চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
 

বাগনানে ঝোপে নড়াচড়া দেখে চমক! কাছে যেতেই মিলল কচ্ছপ
আগস্ট ২৬, ২০২৬

১২ ঘণ্টা অ্যাম্বুলেন্স চালিয়ে পড়াশোনা ৫-৬ বার ব্যর্থতার পর ISRO-তে চাকরির ডাক পেলেন দেবজিৎ
আগস্ট ২৬, ২০২৬

রাখি পূর্ণিমায় প্রকৃতির ছোঁয়া! কৃষ্ণগঞ্জে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে পাতা-বীজে অভিনব রাখি
আগস্ট ২৬, ২০২৬

রাখির আগে শিলিগুড়ির বাজারে রঙিন ঝড়! কার্টুন থেকে LED, ভাইয়ের হাতে রাখি পরাতে হুড়মুড়িয়ে কেনাকাটা
আগস্ট ২৬, ২০২৬

দ্রব্যমূল্য রুখতে বাজারে পুলিশ, আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংসের দাম যাচাই নাগেরবাজারে!
আগস্ট ২৬, ২০২৬

আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের