নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - ফের ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল চম্পাহাটি বাজি কারখানা। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় গ্রাস করেছে একটি বাজি কারখানা। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। বিস্ফোরণের জেরে গুরুতর জখম হন ৫ জন শ্রমিক। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অন্তত একজন। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার দুপুরে আচমকাই পরপর বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। শব্দের উৎসের দিকে ছুটে যেতেই দেখা যায় দাউদাউ করে জ্বলছে বাজি কারখানা। বিস্ফোরণের তীব্রতায় কারখানার একাংশ ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে অ্যাসবেস্টসের চাল। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়ে যায় গোটা এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বারুইপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি কারখানার ভিতর থেকে দগ্ধদের উদ্ধার করেন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় কারখানায় ৫ জন শ্রমিক উপস্থিত ছিলেন। তাদের মধ্যে একজনের শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তবে বিস্ফোরণের পর শুধু হতাহতের ঘটনাই নয়, সামনে এসেছে একাধিক গুরুতর প্রশ্ন। এই বাজি কারখানাটির আদৌ প্রয়োজনীয় লাইসেন্স ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিনিরাপত্তার নিয়ম মানা হয়েছিল কিনা, বিস্ফোরক মজুত ও বাজি তৈরির ক্ষেত্রে সমস্ত সরকারি বিধি অনুসরণ করা হয়েছিল কি না তা নিয়েও উঠছে প্রশ্ন। পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস
জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ
বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়
দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল, এক লেন বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ
ডেঙ্গি মোকাবিলায় সাফল্য, জেলার যোদ্ধাদের সংবর্ধনা
গঙ্গার ঘাটে পুলিশের অভিযানে ধরা পড়ল পাচারের ছক
শিক্ষকদের ন্যায্য দাবি, জাতীয় চেতনা ও ভারতীয় সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দেওয়ার বার্তা সম্মেলনে
আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
মাথায় আঘাতের চিহ্ন, দুই দিকে পড়ে জুতো
আইএসআই এজেন্ট রানা রউফকে চাকরি সহ ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্যের অভিযোগ
শেষ পর্যন্ত বিরল ক্যানসারে থেমে গেল ১৯ বছরের পায়েলের জীবন
আদালতে হাজির না হওয়ায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ
মন্দিরের পাশাপাশি জুট-টেক্সটাইল মিল গড়ার ভাবনা
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টি, জলমগ্ন একাধিক এলাকা,৬০ নম্বর জাতীয় সড়কেও দুর্ভোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের