নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - সন্দেশখালি এলাকায় তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। তৃণমূল পঞ্চায়েত সদস্য মিতা খামারু আর তার স্বামীর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। খাস জমির পাট্টা, আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়েছেন তিনি। তার জেরেই টাকা ফেরতের দাবিতেই বাড়ির সামনে জড়ো হন এলাকার বাসিন্দারা।
সূত্রের খবর, সন্দেশখালি ২ নম্বর ব্লকের মনিপুর অঞ্চলের ২৩৮ নম্বর বুথে এই বিক্ষোভ হয়। স্থানীয়দের অভিযোগ, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নেওয়া হয়েছে। এলাকায় পানীয় জলের নলকূপ বসানো, রাস্তা তৈরির কাজ না করেও সেই খাতে বরাদ্দ অর্থ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনায় পঞ্চায়েত সদস্য মিতা খামারু আর তার স্বামীর ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। এক্ষেত্রে অভিযোগের ভিত্তিতে তদন্ত করে টাকা ফেরতের ব্যবস্থা করার দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘর সহ বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। তবে তারা কোন সুবিধা পাননি। আবাস যোজনার ঘরের জন্য টাকা নেওয়ার পরও তাদের ঘর দেওয়া হয়নি। তাছাড়া রাস্তার বেহাল দশা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বাসিন্দারা। তাদের প্রাপ্য টাকা ফেরত পাওয়ার দাবিতে এই বিক্ষোভ তারা করছেন। আর এলাকায় দুর্নীতি বন্ধ করার উদ্দেশ্যে বিজেপি সরকারের কাছে দাবি জানাচ্ছেন স্থানীয়রা।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের