নিজস্ব প্রতিনিধি, মালদহ - ফের অগ্নিকাণ্ড। ভোরবেলা মালদহের গাজোলের আহোড়া ১২ নম্বর জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ আগুন। আগুনের তীব্রতায় লরির সামনের অংশ, চাকা পুড়ে যায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোরের দিকে গাজোলের ময়না ১২ নম্বর জাতীয় সড়ক এলাকায় একটি ডাম্পার দুর্ঘটনার কবলে পড়ে। পরে গাজোল টোল প্লাজার রিকভারি ভ্যানের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত ডাম্পারটি গাজোলে নিয়ে আসা হচ্ছিল। আহোড়া ১২ নম্বর জাতীয় সড়কে পৌঁছতেই আচমকা লরিটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার নেয়। লরির সামনের চাকা পুড়ে ছাই হয়ে যায়। পাশাপাশি তেলের ট্যাঙ্ক থেকে তেল বের হতে থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। অল্পের জন্য রিকভারি ভ্যানটি বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার বিশাল পুলিশ বাহিনী। আগুন দেখতে প্রচুর মানুষও জড়ো হন। পুলিশ প্রশাসনের তরফে বারবার দমকল দপ্তরে খবর দেওয়া হয়। প্রায় দেড় ঘণ্টা পর দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনের জেরে ১২ নম্বর জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের উদ্যোগে একটি লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কীভাবে লরিটিতে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে।
রিকভারি ভ্যানের চালক ইমান হোসেন জানান, 'গাড়িটা এক্সিডেন্ট হয়েছিল নিয়ে আসছিলাম ওই গাড়িটিকে। হঠাৎ দেখি চাকার দিকে আগুন ধরতে শুরু করেছে। আমি গাড়ি থামিয়ে নামে যায়। তার পর আগুন নেভানোর চেষ্টা করতে থাকি কিন্তু আগুন ক্রমশ বাড়তে থাকে। আসে পাশের লোকজন আমাকে সাহায্য করে। পুলিশকে জানানো হয়। পুলিশ এসে দমকলকে খবর দেয়। তারপর দমকল আসে আগুন নিয়ন্ত্রণে আনে।'
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের