নিজস্ব প্রতিনিধি, মালদহ - সস্তা দামে দামি আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স সামগ্রী পাওয়ার টোপ। অগ্রিম টাকা দিয়ে অর্ডার করার পরই দোকানের ঝাঁপ বন্ধ। প্রতারণার অভিযোগে এবার ক্ষোভে ফেটে পড়লেন কয়েকশো গ্রাহক। দোকানের সাটার ভাঙারও চেষ্টা করেন উত্তেজিত জনতা। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদহের গাজোলের তুলসীডাঙা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে তুলসীডাঙার কোড়া গ্রামের কাছে ১২ নম্বর জাতীয় সড়কের ধারে একটি ভাড়া নেওয়া দোকানে অর্ডার সাপ্লায়ার্সের ব্যবসা শুরু হয়। বাজারদরের তুলনায় অনেক কম দামে আসবাবপত্র থেকে শুরু করে বিভিন্ন ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রির কথা বলা হচ্ছিল।
অভিযোগ, পছন্দের সামগ্রী বুক করার সময় গ্রাহকদের কাছ থেকে নেওয়া হত অগ্রিম টাকা। ১০ থেকে ১২ দিনের মধ্যে পণ্য ডেলিভারির আশ্বাস দেওয়া হয়েছিল। সেই মতো বহু মানুষ হাজার হাজার টাকা দিয়ে বিভিন্ন সামগ্রী বুক করেন। কিন্তু নির্দিষ্ট সময়ের আগে বুধবার সকালে আচমকাই দোকানের ঝাঁপ বন্ধ দেখতে পান গ্রাহকরা। এরপরই মাথায় হাত পড়ে তাঁদের। টাকা দিয়ে অর্ডার করেও দোকান বন্ধ দেখে প্রতারণার অভিযোগ তুলে দোকানের সামনে ভিড় করেন ক্ষুব্ধ মানুষজন। অনেকে কান্নায় ভেঙে পড়েন। একসময় উত্তেজিত জনতা দোকানের সাটার ভাঙার চেষ্টা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কতজনের কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে, দোকানের মালিক বা কর্মীরা কোথায় রয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
বিক্ষোভকারী গ্রাহকদের মধ্যে একজন গ্রাহক জানান, ' ৩০০-৩৫০ জনের কাছে অর্ডেরের জন্য টাকা নিয়েছে। প্রায় ২ কোটি টাকার ব্যাপার। আজ জিনিস নিতে এসে দেখছি নেই, তালা বন্ধ। আমাদের টাকা টা কি হবে।আমাদের টাকা ফেরত দিয়ে দেওয়ার হোক। আমারা পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি দোকান টা সিল করে দেওয়া হোক। '
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের