6a86ce2aeb725_IMG-20260820-WA0038
আগস্ট ২০, ২০২৬ দুপুর ০৩:৩১ IST

অন্নপূর্ণা ভান্ডারের টাকা না পেয়ে পঞ্চায়েতে তালা ! ধামুয়া দক্ষিণে মহিলাদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পাওয়ার অভিযোগে এবার পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হলেন মহিলারা। মগরাহাট ২ নম্বর ব্লকের ধামুয়া দক্ষিণ গ্রাম পঞ্চায়েতে সকাল থেকে শুরু হয় এই বিক্ষোভ। বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরে অন্নপূর্ণা ভাণ্ডার-সহ একাধিক সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে রয়েছে। প্রায় ৯ হাজার মহিলা এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে , সকাল থেকেই ধামুয়া দক্ষিণ গ্রাম পঞ্চায়েত কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন এলাকার মহিলারা। এরপর পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছেন না। এমনকি পঞ্চায়েত এলাকার কোনও মহিলাই এই প্রকল্পের টাকা পাচ্ছেন না বলেও দাবি করা হয়েছে। শুধু অন্নপূর্ণা ভাণ্ডার নয়, আরও একাধিক সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, বারবার বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। দীর্ঘদিনের ক্ষোভ থেকেই এদিন পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়ে আন্দোলনে নামেন তারা।

বিক্ষোভের মাঝেই পঞ্চায়েতের কয়েকজন কর্মচারী ফিরালি শেখ, সম্রাট দাস সহ সুদীপ্তকে স্থানীয় বাসিন্দারা আটকে রাখেন বলে জানা গেছে। পঞ্চায়েত সংলগ্ন একটি পুকুর নিয়েও অনিয়মের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মগরাহাট থানার পুলিশ। মগরাহাট থানার আধিকারিক শাহাবুদ্দিন মণ্ডল এবং ওসি সজল কুমার রায় পরিস্থিতি খতিয়ে দেখেন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, অন্নপূর্ণা ভাণ্ডার-সহ সরকারি প্রকল্পের টাকা না পাওয়ার অভিযোগের সঠিক সমাধান না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। ফলে পঞ্চায়েত কার্যালয় ঘিরে দিনভর উত্তেজনা তৈরি হয়।

আরও পড়ুন

চম্পাহাটি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ , আগুনে দগ্ধ হয়ে গুরুতর জখম ২ শ্রমিক
আগস্ট ২০, ২০২৬

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক

বারুইপুর হাসপাতালের দুরবস্থা থেকে পানীয় জলের সমস্যা , একাধিক ইস্যুতে সরব বিজেপি
আগস্ট ২০, ২০২৬

হাসপাতাল পরিষ্কারের দায়িত্ব নিল পুরসভা , দ্রুত বাইপাসের কাজ শুরুর আশ্বাস

হাইওয়েতে টোটোর NO ENTRY ! বাঁকুড়ায় কড়া নির্দেশ পুলিশের
আগস্ট ১৯, ২০২৬

জাতীয়-রাজ্য সড়ক থেকে টোটো সরাতে তৎপর প্রশাসন, নিয়ম ভাঙলেই আইনি পদক্ষেপ

সস্তায় দামি জিনিসের টোপ! প্রতারণার অভিযোগে গাজোলে বিক্ষোভ
আগস্ট ১৯, ২০২৬

বিক্ষোভকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়

ফের অগ্নিকাণ্ড,গাজোলে ১২ নম্বর জাতীয় সড়কে লরিতে ভয়াবহ আগুন
আগস্ট ১৯, ২০২৬

দেড় ঘণ্টা পর ঘটনাস্থলে দমকল, এক লেন বন্ধ রেখে যান চলাচল স্বাভাবিক করল পুলিশ

ডেঙ্গি মোকাবিলায় বড়সড় সাফল্য ঝাড়গ্রামে , ১৮ আগস্ট পর্যন্ত মৃত্যুহার শূন্য
আগস্ট ১৯, ২০২৬

ডেঙ্গি মোকাবিলায় সাফল্য, জেলার যোদ্ধাদের সংবর্ধনা
 

ফরাক্কার গঙ্গাঘাটে পুলিশের অভিযানে বড়সড় সাফল্য ! উদ্ধার ৭ মহিষ সহ কফ সিরাপের বোতল
আগস্ট ১৯, ২০২৬

গঙ্গার ঘাটে পুলিশের অভিযানে ধরা পড়ল পাচারের ছক

শিক্ষকদের ঐক্যের ডাক, হাওড়ায় জমজমাট অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসঙ্ঘের সম্মেলন
আগস্ট ১৯, ২০২৬

শিক্ষকদের ন্যায্য দাবি, জাতীয় চেতনা ও ভারতীয় সংস্কৃতিকে শিক্ষাব্যবস্থায় গুরুত্ব দেওয়ার বার্তা সম্মেলনে

বৃষ্টির জল পেরিয়েই উন্নয়নের পথে সিউড়ি! রাস্তা মেরামতিতে নামল জেসিবি
আগস্ট ১৯, ২০২৬

দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন স্থানীয় মানুষরা

কাটমানির টাকা ফেরতের দাবিতে তৃণমূল সদস্যের বাড়িতে বিক্ষোভ , দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসীরা
আগস্ট ১৯, ২০২৬

আবাসের ঘর পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে 

রাস্তার ধারে জেলাশাসক দফতরের গাড়িচালকের রক্তাক্ত দেহ! রহস্য ঘনীভূত কোচবিহারে
আগস্ট ১৯, ২০২৬

মাথায় আঘাতের চিহ্ন, দুই দিকে পড়ে জুতো

'সন্তানদের দেখে রেখো’, স্ত্রীকে ফোন করেই গ্রেফতার পাক-চর সহযোগী ! রিষড়া থেকে সানিকে ধরল STF
আগস্ট ১৯, ২০২৬

আইএসআই এজেন্ট রানা রউফকে চাকরি সহ ভারতীয় পরিচয়পত্র তৈরিতে সাহায্যের অভিযোগ

মৃত্যুর কাছে হার মানল ১৯ বছরের পায়েলের লড়াই ! অপূর্ণই রয়ে গেল সাংবাদিক হওয়ার স্বপ্ন
আগস্ট ১৯, ২০২৬

শেষ পর্যন্ত বিরল ক্যানসারে থেমে গেল ১৯ বছরের পায়েলের জীবন

 

বারবার সমনের পরেও আদালতে অনুপস্থিত , মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি গ্রেফতারি পরোয়ানা
আগস্ট ১৯, ২০২৬

আদালতে হাজির না হওয়ায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ

কালনায় ১৩১ ফুটের শিবলিঙ্গ ! নতুন পরিকল্পনায় এলাকার পরিদর্শন কার্তিক মহারাজের
আগস্ট ১৯, ২০২৬

মন্দিরের পাশাপাশি জুট-টেক্সটাইল মিল গড়ার ভাবনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের