নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - রাতের অন্ধকারে রাস্তার ধারে পড়ে রয়েছেন রক্তাক্ত যুবক। মাথায় আঘাতের চিহ্ন। ঘটনাস্থলে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জুতো। অথচ যে স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেটিও নেই সেখানে। কোচবিহারে জেলাশাসক দফতরের এক গাড়িচালকের রহস্যমৃত্যু ঘিরে এমনই একাধিক প্রশ্ন সামনে এসেছে। মৃতের নাম তাপস সরকার। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে , কোচবিহার ২ নম্বর ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের বড়গিলা এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মঙ্গলবার গভীর রাতে বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় তাপসকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তাপসের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে তার জুতো ২ টি দুই দিকে পড়ে থাকতে দেখা যায়। এই বিষয়টি ঘিরেই পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখে নমুনা সংগ্রহ-সহ তদন্ত শুরু করেছে পুলিশ।
পরিবার সূত্রে জানা গেছে, ৩৬ বছর বয়সী তাপস সরকার জেলাশাসক দফতরের গাড়িচালক হিসেবে কর্মরত ছিলেন। মঙ্গলবার রাতে নিজের স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। পরিবারের সদস্যদের জানিয়েছিলেন, একটি জন্মদিনের অনুষ্ঠান এবং মনসা পুজোর নিমন্ত্রণে যাবেন। রাতে বাড়ি ফিরবেন বলেও জানিয়েছিলেন। রাত ১২টা পেরিয়ে গেলেও তাপস বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে ফোন করেন। তখন ফোনে বাড়ি ফেরার কথা জানান তিনি। কিন্তু কিছুক্ষণ পর এক প্রতিবেশী যুবক বাড়িতে এসে জানান, তাপস দুর্ঘটনার কবলে পড়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন। পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছে তার মৃত্যুর খবর জানতে পারেন।
এরপরই তাপসকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে পরিবার। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে তাপসের স্কুটি নিয়ে। যে স্কুটি নিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন, সেটি ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জানা যায়, স্কুটিটি তার এক বন্ধুর বাড়িতে রয়েছে। ফলে কীভাবে তাপস বড়গিলা এলাকায় পৌঁছলেন, তার সঙ্গে কেউ ছিলেন কিনা কিংবা সেখানে কারও সঙ্গে তার বিবাদ বা ধস্তাধস্তি হয়েছিল কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ।
জঙ্গলের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত আরও ৩
জ্ঞানানন্দ সামন্তকে মারধরের ঘটনায় কড়া বার্তা, দোষীদের গ্রেফতারের দাবি
তালা-চাবির গোছা দিয়ে বিজেপি নেতার মাথায় আঘাতের অভিযোগ
জল-কাদায় মাখা গুরুত্বপূর্ণ নথি উদ্ধার ঘিরে চাঞ্চল্য
রাসায়নিক ও নানা উপাদান মিশিয়ে দুধ তৈরির অভিযোগ, নমুনা পাঠানো হল পরীক্ষাগারে
গাজোলের কসবা এলাকায় খাড়ির মধ্যে থেকে উদ্ধার নন্দ দাসের দেহ , মদ্যপ অবস্থায় পড়ে যাওয়ার সন্দেহ স্থানীয়দের
আগুনের ধোঁয়ায় অসুস্থ একাধিক
চাপড়ার হাঁটরায় খামারে ঢুকে নির্যাতনের অভিযোগ , ভেড়ার শরীরে আঘাতের চিহ্ন
আলু-পেঁয়াজ থেকে মাছ-মাংস, একাধিক বাজারে অভিযান
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের