নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের বাঁকড়া এলাকায় গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে অন্তত ৩০টি গাড়ি, ছড়িয়ে পড়ে তীব্র আতঙ্ক। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামে দমকলের আটটি ইঞ্জিন। তাদের অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, সোমবার ভোর ৪টে নাগাদ বাঁকড়া এলাকায় গাড়ির সার্ভিস সেন্টারে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সার্ভিস সেন্টারের বিভিন্ন অংশে। প্রথমে মধ্যমগ্রাম, বিরাটি ফায়ার স্টেশন থেকে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। দমকলের দীর্ঘ চেষ্টার পর শেষ পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের জেরে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা, যশোর রোডে তৈরি হয় যানজট।
স্থানীয়দের অভিযোগ, খবর পাওয়ার পরে দমকল দেরিতে ঘটনাস্থলে পৌঁছায়। যদিও সেই অভিযোগ মানতে নারাজ দমকল আধিকারিকরা। মধ্যমগ্রাম দমকলের আধিকারিক শুভাশিস নাথ জানান, ভোর পৌনে পাঁচটা নাগাদ খবর পাওয়ার পর দ্রুত আগুন নেভানোর কাজ শুরু হয়।তবে কী ভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা।
হ্যাকারদের গতিবিধি আগেই ধরবে AI, সাইবার যুদ্ধে বিশেষ টাস্ক ফোর্স লালবাজারের
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে
সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন
যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের