নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের সরকারি ওয়েবসাইটে সাইবার হামলার আশঙ্কা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে নতুন পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ। সাইবার আক্রমণ ঠেকাতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়ার পরিকল্পনা লালবাজারের। সেই লক্ষ্যেই তৈরি করা হচ্ছে বিশেষ 'AI টাস্ক ফোর্স'। সাইবার অপরাধের আগাম সংকেত চিহ্নিত করাই হবে এই দলের অন্যতম কাজ।
বহুদিন ধরে কলকাতা ও রাজ্যে আগেও একাধিক সরকারি ওয়েবসাইট সাইবার হামলার শিকার হয়েছে। কয়েকটি ক্ষেত্রে ওয়েবসাইট হ্যাক করে অচল করার চেষ্টাও হয়েছে। এমন হামলার সঙ্গে পাকিস্তানের যোগ থাকার অভিযোগও উঠেছে। জঙ্গিগোষ্ঠী কিংবা পাক গুপ্তচর সংস্থা ISI-এর ভূমিকার সম্ভাবনাও খতিয়ে দেখেছেন গোয়েন্দারা। হামলার পরে ওয়েবসাইট বা নেটওয়ার্ক স্বাভাবিক করতে সময় লাগে। তাই আক্রমণের আগে সতর্ক হতে পারলে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো সম্ভব। সেই কারণেই AI প্রযুক্তিকে কাজে লাগানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
লালবাজারের সাইবার অপরাধ শাখার আধিকারিকরা জানান, হামলার আগে তৈরি হওয়া বিভিন্ন অস্বাভাবিক সংকেত শনাক্ত করতে পারে AI। সাধারণ পর্যবেক্ষণে যে তথ্যগুলি নজর এড়িয়ে যায়, প্রযুক্তির সাহায্যে সেগুলিও চিহ্নিত করা সম্ভব। সেই সূত্র ধরেই সাইবার আক্রমণ প্রতিরোধের ব্যবস্থা করা যাবে। একই সঙ্গে সন্দেহজনক ডিভাইসের গতিবিধিও নজরে রাখা হবে।
লালবাজারের এক কর্তার বক্তব্য, সাইবার অপরাধীদের শনাক্ত করতেও কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করা যেতে পারে। কোনও অচেনা কম্পিউটার বা ডিভাইস থেকে ম্যালওয়্যার ঢোকানোর চেষ্টা হলে সেটি চিহ্নিত করতে পারবে AI। সাইবার হুমকি দেওয়া ব্যক্তির IP এড্রেস ও আচরণের ধরনও বিশ্লেষণ করা হবে। সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলবে।
পিসিং ও স্প্যাম হামলা ঠেকাতেও AI গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সন্দেহজনক মেল, লিঙ্ক, অ্যাটাচমেন্ট কিংবা মেসেজ আগে থেকেই পরীক্ষা করবে এই প্রযুক্তি। বিপজ্জনক কিছু ধরা পড়লে তা আটকে দেওয়ার ব্যবস্থা করা হবে। পাশাপাশি সরকারি নেটওয়ার্কের নিরাপত্তা আরও শক্তিশালী করতেও বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
'AI টাস্ক ফোর্স'-এ কতজন আধিকারিক থাকবেন, তা এখনও চূড়ান্ত হয়নি। দলের কাজের পরিধি ও পরিচালন পদ্ধতি নিয়েও লালবাজারে আলোচনা চলছে। তবে সাইবার অপরাধের মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তাকে আরও বড় পরিসরে ব্যবহারের পরিকল্পনা রয়েছে পুলিশের। আধিকারিকদের মতে, আগাম সংকেত শনাক্ত করতে পারলে বড় ধরনের সাইবার হামলা প্রতিরোধ করা অনেক সহজ হবে।
ইডির চিঠিতে কমিশনারের যোগ নেই
উৎসবের ভিড়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২২ ফুটের গণেশমূর্তি, চাপা পড়ে মৃত ২, আহত শিশু-সহ ৫
নিউ মার্কেটের হোটেল-কাণ্ডে তদন্তের কেন্দ্রে দমকল-পুরসভা
হাসপাতালে মীরাদেবীর পাশে মুখ্যমন্ত্রী
মোদির জন্মদিনে বিশেষ কর্মসূচি ঘোষণা শুভেন্দুর
ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার করা হয় হোটেল মালিককে
সন্তানের জন্য চাকরি ছাড়লেন, হোমস্টে খুলে এখন ২১ লক্ষের মালকিন
যাদবপুরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার ডাক শুভেন্দুর
যাদবপুরের ঘটনার তীব্র নিন্দা করেন অগ্নিমিত্রা পাল
নতুন কাঠামোয় বদলাল Professional Tax এর হিসাব
আইফোনের দাবি ঘিরে বাড়ি ছাড়েন তরুণ, পাহাড়ের কিনারায় গিয়ে ঘটে মর্মান্তিক পরিণতি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের