নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - প্রচারের ময়দানে তৈরি হল নতুন বিতর্ক। হালিশহরে এক শিব মন্দিরে পুজো দিতে এসে বাধার সম্মুখীন হলেন বীজপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। তৃণমূলের বিরুদ্ধে মন্দির বন্ধের অভিযোগ বিজেপি প্রার্থীর। এরপর মন্দিরের বাইরে বসেই পুজো সারেন তিনি ও তার সমর্থকরা।
সোমবার সকালে বলিদাঘাটা এলাকার শিব মন্দিরে পুজো দিতে যান বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। কিন্তু সেখানে গিয়ে তিনি দেখেন মন্দিরের দরজায় তালা ঝুলছে। এই ঘটনার জন্য তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ তুলেছেন। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই মন্দির বন্ধ করে রাখা হয়েছে। শেষমেশ মন্দিরের বাইরে বসেই পুজো করেন বিজেপি প্রার্থী ও তার কর্মী - সমর্থকেরা। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে।
বিজেপি প্রার্থী সুদীপ্ত দাসের দাবি, ' মন্দির সবার জন্য ধনী, গরিব সবাই মন্দিরে যেতে পারেন। কিন্তু তৃণমূল তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এখানে মন্দির বন্ধ করে রেখেছে। এই ভাবেই তো বাংলায় ধর্মাচরণে বাধা দেওয়া হচ্ছে, হিন্দুদের নৃশংস ভাবে মারা হচ্ছে। তৃণমূল ভেবেছিল পুজো বন্ধ করতে পারবে কিন্তু সেটা পারেনি। বরং খুবই সুন্দর ভাবে সুষ্ঠ ভাবে পুজো দিতে পেরেছি।'
বিজেপি প্রার্থী আরও বলেন, 'ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে এই দুর্যোধন আর দুঃশাসনের থেকে বাংলা মুক্তি পায়। পুলিশ বলেছিল আমরা আসার আগে মন্দিরের চাবি জোগাড় করে দেবে কিন্তু তাদেরও বা কী দোষ। রাজ্য সরকারের অধীনে চাপের মুখে কাজ করছে কিছু করারও নেই।'
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের