নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটের আগে উত্তেজনা বাড়ছে ভবানীপুর কেন্দ্রে। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে অবৈধভাবে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগ তুলে সরাসরি নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করল তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় কমিশনকে চিঠি দিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী।
তৃণমূলের অভিযোগ, ভবানীপুর বিধানসভা এলাকার অরফ্যানগঞ্জ রোডে একটি বিতর্কিত জমিতে বিশাল বাঁশের কাঠামো তৈরি করে বিজেপির পার্টি অফিস বানানো হচ্ছে। এই জমিটি কলকাতা পুরসভার অধীন ৭৪ নম্বর ওয়ার্ডে পড়ে। তৃণমূলের দাবি, পুরসভার স্পষ্ট নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ওই নির্মাণকাজ চালানো হচ্ছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, জমি সংক্রান্ত একটি মামলা বর্তমানে কলকাতা হাইকোর্টে বিচারাধীন। ফলে সেখানে যে কোনও ধরনের নির্মাণ আইনি জটিলতার মধ্যে পড়তে পারে। আরও জানানো হয়েছে, ২০২৫ সালের ৮ অক্টোবর পুর আইনের ৪০১ ধারা অনুযায়ী ‘স্টপ ওয়ার্ক’ নোটিশ জারি করেছিল পুরসভা। সেই নির্দেশ উপেক্ষা করেই নির্মাণকাজ চলছে বলে অভিযোগ।
সুব্রত বক্সীর আরও অভিযোগ, এই নির্মাণকাজের পিছনে রয়েছেন বিজেপি নেতা তথা ভবানীপুরের প্রার্থী শুভেন্দু অধিকারী। এমনকি স্থানীয় পুলিশ কাজ বন্ধ করার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয় এবং শুভেন্দু পুলিশকে হুমকি দিয়েছেন বলেও দাবি করা হয়েছে চিঠিতে।
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের