নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বাংলায় পরিবর্তন যাত্রার সূচনা করতে সোমবার রায়দিঘিতে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সভামঞ্চ থেকে তিনি স্পষ্ট বার্তা দিলেন, 'পরিবর্তন যাত্রা বাংলায় পরিবর্তন আনতেই এসেছে।' একইসঙ্গে তৃণমূলকে সরিয়ে দেওয়ার ডাক দিয়ে রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তুললেন তিনি।
রায়দিঘির সভায় উপস্থিত জনতাকে অভিবাদন জানিয়ে অমিত শাহ বলেন, পরিবর্তনের সময় এসে গিয়েছে। তার বক্তব্য, ' বাংলার মানুষ তৃণমূল সরকারের শাসনে ক্লান্ত। তাই বাংলায় পরিবর্তন আনার জন্যই আমাদের এই পরিবর্তন যাত্রা।' সভা থেকে শাসকদলকে কড়া আক্রমণ করে শাহ বলেন, 'বিজেপি বাংলায় স্বচ্ছ ও উন্নয়নমুখী সরকার গড়তে চায়। ধাক্কা দিতে হবে, আর জন্য তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলতে হবে।'
মথুরাপুরের সভা থেকে তিনি সরাসরি নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, ' সারা দেশে পরিবারতন্ত্র চলছে। এটা শেষ করতে হবে। এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাতে চান। মুখ্যমন্ত্রী শুধু ভাইপোর উন্নতি চান। বাংলার যুবসমাজের নয়। ভাইপোর শাসন থেকে মুক্তি চাইলে বিজেপিকে ভোট দিন।'
শাসক দলের পাশাপশি, এদিন একযোগে বামেদেরও একহাত নেন শাহ৷ তিনি বলেন, 'কমিউনিস্ট পার্টি বাংলাকে নিচু করেছে। বাংলা ছিল সুজলা সুফলা। মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের রাজ্য বানিয়েছে। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার সোনার বাংলা তৈরি করতে হবে।'
ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা
আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ
এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ
অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি
নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ
পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর
রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা
বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া
রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য
বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ
অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী
অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের