নিজস্ব প্রতিনিধি, কলকাতা – উত্তর ও দক্ষিণবঙ্গে ছক্কা হাঁকিয়েছে শীত। সপ্তাহজুড়ে শীতের আমেজ থাকবে শহরে। উত্তুরে হাওয়া ও মেঘমুক্ত আকাশের পার্টনারশিপে আরও তাপমাত্রা নামল কলকাতার। আপাতত পারদ ওঠানামার বিশেষ সম্ভাবনা নেই। পাশাপাশি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ৯ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। ১৩ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে উপকূলীয় জেলায় তাপমাত্রা। চলতি সপ্তাহ ও আগামী সপ্তাহে তাপমাত্রার খুব বেশি তারতম্য হবে না।
আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরবঙ্গে মালদা সহ অন্যান্য সমতলের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শুষ্ক আবহাওয়া থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিংয়ে পারদ ৪ ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন জাঁকিয়ে ঠান্ডা থাকবে উত্তরবঙ্গে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের