69c3a28de925e_IMG-20260325-WA0235
মার্চ ২৫, ২০২৬ দুপুর ০২:২৪ IST

উত্তরপ্রদেশের ভয়ঙ্কর স্মৃতি ফিরল হুগলীতে , নীল ড্রামে যুবকের দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি , হুগলী - নীল ড্রাম থেকে দেহ উদ্ধার ঘিরে এর আগে উত্তাল হয়েছিল উত্তরপ্রদেশের মিরাট। এবার সেই স্মৃতি ফিরল হুগলীতে। নীল ড্রামের ভেতর থেকে উদ্ধার হল এক ব্যক্তির গলাকাটা মৃতদেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গোটা ঘটনাটি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘিরে রাখা হয়েছে জায়গাটি।

সূত্রের খবর , ঘটনাটি হুগলীর ভদ্রেশ্বরের। বুধবার সকালে দিল্লি রোডের ধারের জমিতে স্থানীয় বাসিন্দারা একটি নীল ড্রাম পড়ে থাকতে দেখেন। যার মধ্যে ছিল একটি বস্তা। সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেয় শ্বেতপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে বস্তার বাঁধন খুলতেই দেখা যায়, ড্রামের ভিতরে এক যুবকের ক্ষতবিক্ষত দেহ।

পুলিশের তরফে জানানো হয়েছে ,  মৃতের গলায় কাটা দাগ রয়েছে। তাঁর শরীরের একাংশ ঝলসানো ছিল। এরপর ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকসহ ভদ্রেশ্বর থানার পুলিশ। তারা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুঁচুড়া পাঠায়। পুলিশের তরফে অনুমান , যুবকের বয়স ৪২ বছর। অন্য কোথাও খুন করে তথ্য প্রমাণ লোপাটের জন্য এখানে ফেলে যাওয়া হয়েছে বলে অনুমান তদন্তকারীদের। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্কিত এলাকাবাসীরা।পুলিশের তরফে দ্রুত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য , সাল ২০২৫। মিরাটের একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় গোটা উত্তরপ্রদেশকে। সৌরভ রাজপুত নামে এক ব্যক্তিকে তাঁর স্ত্রী মুসকান রস্তোগীসহ প্রেমিক সাহিল শুক্লাকর মিলে খুন করে। এরপর প্রমাণ লোপাটের ধান্দায় সৌরভের দেহ টুকরো করে নীল ড্রামে পুরে সিমেন্ট ঢেলে আটকে দেন। নিখোঁজের অভিযোগ দায়ের করা হলে তদন্তে নেমে বাড়িতে রাখা ওই ড্রাম উদ্ধার করে পুলিশ। গ্রেফতার হয় মৃতের স্ত্রীসহ স্ত্রীর প্রেমিক।

আরও পড়ুন

নেপালের হড়পা বান থেকে শিক্ষা, সুন্দরবন বাঁচাতে নদীর পাড়ে প্ল্যাকার্ড হাতে খুদেরা
আগস্ট ২৯, ২০২৬

ম্যানগ্রোভ বাঁচাতে উদ্যোগী খুদেরা

পাশে থাকার দায়িত্ব পালন করব , রামপুরহাটে আশিসের পরিবারের পাশে শুভেন্দু
আগস্ট ২৯, ২০২৬

আশীষ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

মণ্ডপে ওঠার আগেই ভাঙা হল প্রতিমা! নবান্নের কাছে গ্রেফতার যুবক
আগস্ট ২৯, ২০২৬

নির্মীয়মাণ প্রতিমা রাস্তায় ফেলে ভাঙার অভিযোগ

চোখের সামনে আস্ত রেল ব্যবস্থা , ২৪ ফুটের ঘরে অনুপের অভিনব কীর্তি
আগস্ট ২৯, ২০২৬

এবার প্রশিক্ষণে কাজে লাগবে এই অভিনব উদ্যোগ

চালকের আসনের নিচে টাকার বান্ডিল! যাত্রীবাহী বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লক্ষ টাকা
আগস্ট ২৯, ২০২৬

অসম-বাংলা সীমান্তে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার, আটক বাসের চালক সহ খালাসি

রাখির দিনে দাদুর সঙ্গে চায়ের আড্ডা! খুনের অভিযোগ নাতির বিরুদ্ধে
আগস্ট ২৯, ২০২৬

নাতির হাতেই প্রৌঢ় ব্যবসায়ী খুনের অভিযোগ

শালবনের পথে এবার সেলফি স্টপ! পুজোর আগেই ঝাড়গ্রামে তৈরি হচ্ছে ৪ নতুন আকর্ষণ
আগস্ট ২৯, ২০২৬

পুজোর আগেই এই উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছে প্রশাসন, বন দফতর

পায়ে ক্ষত দেখে সাপে কামড়েছে আতঙ্ক! হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু কৃষকের
আগস্ট ২৯, ২০২৬

রায়গঞ্জে রহস্যজনক মৃত্যু কৃষকের, প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা

পড়ুয়াদের ঘুম ভাঙিয়ে নিজেরই চিরঘুম! ট্রেনেই হৃদ্‌রোগে মৃত্যু শিক্ষকের
আগস্ট ২৯, ২০২৬

বিশাখাপত্তনম থেকে ফেরার পথে মর্মান্তিক পরিণতি, পাঁশকুড়ার স্কুলে শোকের ছায়া

সন্ধ্যা নামলেই কান্না, নূপুরের শব্দ! ভূতের আতঙ্কে প্রায় জনশূন্য বাঁকুড়ার এই গ্রাম
আগস্ট ২৯, ২০২৬

রাত হলেই নাকি বাড়ির চালে পড়ে ঢিল, শোনা যায় গাছ ভাঙার আওয়াজ! ‘ভূতুড়ে গ্রাম’-এর তকমা ঘিরে চাঞ্চল্য

জয়পুরে বিস্কুটের কৌটো নিয়ে পালাচ্ছিল হনুমান, এয়ারগানের গুলিতে থামল দৌড়! গ্রেফতার গৃহস্থ
আগস্ট ২৯, ২০২৬

বন দফতরের অভিযোগে গ্রেফতার অভিষেক ঘোষ

পাঁচিল থেকে পড়েছে বলে আড়াল করার চেষ্টা ! পিসতুতো ভাইয়ের কাছে নির্যাতনের শিকার নাবালিকা
আগস্ট ২৯, ২০২৬

অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ

ভাঙা কোমর, চিকিৎসার খরচ দেড় লাখ ! এক কার্ডেই বিনামূল্যে অপারেশন জলপাইগুড়ির বৃদ্ধের
আগস্ট ২৯, ২০২৬

আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি

লিফটে আটকে ৯ যাত্রী, দরজা ভেঙে উদ্ধার রেল পুলিশের
আগস্ট ২৯, ২০২৬

শুক্রবার রাতে লিলুয়া স্টেশনে নামার সময় আচমকাই বন্ধ হয়ে যায় লিফট, ভিতরে আটকে পড়েন ৯ যাত্রী

মিষ্টি থেকে বিরিয়ানি, নিষিদ্ধ রং মেশালেই কড়া ব্যবস্থা! আসানসোলে খাদ্য দফতরের অভিযান
আগস্ট ২৯, ২০২৬

অভিযানে বেশ কয়েকটি খাবারে নিষিদ্ধ রং ব্যবহারের প্রমাণ মেলায় সেগুলি নষ্ট করে দেওয়া হয়

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের