নিজস্ব প্রতিনিধি , দার্জিলিং - বৃষ্টি ও ধসের জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গ। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ রাজু বিস্ত। এই দুর্যোগকে এবার রাজ্য বিপর্যয় হিসেবে ঘোষণা করার দাবি নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি বিজেপি সাংসদের।
সূত্রের খবর, শনিবারের মেঘভাঙা বৃষ্টি আর ধসে কার্যত বিধ্বস্ত উত্তরবঙ্গ। ঘরবাড়ি থেকে গবাদি পশু সকলেই কার্যত ভেসে গেছে বন্যার জলে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী বন্যায় প্রাণ হারিয়েছেন প্রায় ২১ জন। নিখোঁজ একাধিক মানুষ। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বন্যার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের। সরাসরি মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপি নেতা।
চিঠিতে রাজু বিস্ত উল্লেখ করেছেন, লাগাতার বৃষ্টি ও ভয়াবহ ধসে দার্জিলিং ও কালিম্পং জেলার বহু এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শতাধিক ঘরবাড়ি ধ্বংস, রাস্তা ও সেতু ভেঙে যাওয়া, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এমন পরিস্থিতিতে তিনি মুখ্যমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন দ্রুত ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ কেন্দ্রের কাছে পাঠানোর জন্য।
সাংসদের দাবি, রাজ্য সরকার যদি বিস্তারিত রিপোর্ট পাঠায়, তাহলে কেন্দ্রীয় সরকার যথাযথভাবে সাহায্য ও ত্রাণের ব্যবস্থা নিতে পারবে। তিনি জানিয়েছেন, পাহাড়ের মানুষের দুর্ভোগ চরমে, তাই দ্রুত প্রশাসনিক উদ্যোগ জরুরি।
প্রসঙ্গত, রবিবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেন রাজু বিস্ত। পাহাড়ের বর্তমান পরিস্থিতি এবং কেন্দ্রীয় সহায়তার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় তাদের মধ্যে। উত্তরবঙ্গে বিপর্যয়ের ভয়াবহতায় রাজনৈতিক মহলেও তৎপরতা বেড়েছে। রাজ্য ও কেন্দ্রের সমন্বয়ে ত্রাণ ও পুনর্গঠন প্রক্রিয়ায় আশাবাদী পাহাড়ের মানুষ।
আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে সফল হেমি-আর্থ্রোপ্লাস্টি
অশালীন আচরণের অভিযোগে গ্রেফতার চালক
মায়াপুর-সহ বিভিন্ন জায়গায় ঘুরেও মেলেনি মেয়ের সন্ধান
সংসার সামলাতে ডেলিভারির কাজ করছেন সুপ্রীতি
বিহারের বাসিন্দা ২১ বছরের অভিষেকের দেহ উদ্ধার
১৩ থেকে ১৫ বছরের ৫ বন্ধুর হদিশ নেই
ইটভাটা-মাটি কাটা বন্ধ , কৃষি সহ নির্মাণকাজেও ভাটা
কি বার্তা দেন সেদিকেই নজর
সৌজন্যের এই ছবি ঘিরে শুরু হয়েছে বিতর্ক
কাজের টোপে ডেকে যুবতীর শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত গ্রেফতার
দেশজুড়ে সাইবার প্রতারণার জাল, বর্ধমানে পুলিশের হাতে ধৃত ৪! সামনে এল ২৮ অ্যাকাউন্ট
বিনা পরিশ্রমে সেই অর্থ গ্রহণ না করে গ্রামের উন্নয়নে নেমে পড়েছেন
স্বামী ও জাকে গ্রেফতার করেছে ইংরেজবাজার থানার পুলিশ
পেন্সিলে লেখা বার্তা ঘিরে বাড়ছে রহস্য
রাখিপূর্ণিমায় মহাদেবের মাথায় জল ঢালতে নদী থেকে জল নিয়ে শুরু পদযাত্রা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের