নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একসঙ্গে ২৫ জন ছাত্রী অসুস্থ। কারও জ্বর, কারও পেটব্যথা, বমির সঙ্গে আবার কারও শ্বাসকষ্ট উত্তর কলকাতার নামী স্কুলের হস্টেলে আচমকা একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় ছড়াল তীব্র আতঙ্ক। সোমবার রাতের পর থেকেই শুরু হয় অসুস্থতা। পরিস্থিতি দ্রুত গুরুতর হয়ে উঠলে একে একে ২৫ জনকে ভর্তি করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতেই হাসপাতালে ছুটে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে খাবার বা জল থেকে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে।
উত্তর কলকাতার দেশবন্ধু পার্ক এলাকার ওই স্কুলের হস্টেলে থেকেই পড়াশোনা করে ছাত্রীরা। সোমবার দুপুর পর্যন্ত সবকিছু স্বাভাবিকই ছিল। একসঙ্গে পড়াশোনাও করেছিল তারা। কিন্তু এরপরই আচমকা অসুস্থ হতে শুরু করে একের পর এক ছাত্রী। কারও শুরু হয় বমি ও পেটব্যথা, কারও জ্বর, আবার কয়েকজনের শ্বাসকষ্টের মতো উপসর্গও দেখা দেয়। দুপুর ২টো থেকে সন্ধ্যা ৮টার মধ্যে অসুস্থ ২৫ জন ছাত্রীকে দ্রুত আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে ভর্তি করে শুরু হয় চিকিৎসা। কর্তব্যরত চিকিৎসকরা তাদের পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেন।
ঘটনার খবর পেয়ে রাত প্রায় ১১টা নাগাদ হাসপাতালে পৌঁছান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অসুস্থ ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের শারীরিক সমস্যার কথা জানতে চান তিনি। পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকেও ছাত্রীদের শারীরিক পরিস্থিতির খোঁজ নেন। অভিভাবকদের আশ্বস্ত করার পাশাপাশি পরিস্থিতি নিয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেন মন্ত্রী। প্রাথমিকভাবে খাবার অথবা জল থেকে বিষক্রিয়া কিংবা সংক্রমণের সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসক ও প্রশাসন। ঘটনার পর স্কুলের রান্নাঘর সিল করে দেওয়া হয়েছে।
বিকল্প রান্নার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে খাবারে কোনও সমস্যা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখতে রান্নাঘর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর। খাবার, জল নাকি অন্য কোনও কারণে এতজন একসঙ্গে অসুস্থ হলেন, তা জানতে নমুনা পরীক্ষার রিপোর্টের দিকেই তাকিয়ে প্রশাসন।
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের