নিজস্ব প্রতিনিধি , কোচবিহার - বিধানসভা ভোটের রণদামামা বেজে উঠেছে। জেলায় জেলায় প্রার্থী ঘোষণা করেছে শাসক - বিরোধী উভয় শিবির। প্রার্থী ঘোষণার পর জেলায় জেলায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। কোথাও দলগতভাবে প্রচার আবার কোথাও গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এক অপরকে কটাক্ষ করতে ছাড়ছেনা বিজেপি - তৃণমূল। এবার তেমনই চিত্র ফুটে উঠল দিনহাটায়। যেখানে শাসক শিবিরকে তুমুল কটাক্ষ করলেন দিনহাটার বিজেপি প্রার্থী অজয় রায়। তার মতে , তৃণমূল সরকার উন্নয়নের নামে অত্যাচার ছাড়া কিছুই করেনি।
শনিবার নিজের বিধানসভা এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার করলেন অজয় রায়। মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে সৌজন্য বিনিময় করলেন।ভোটভিক্ষে চাইলেন। সঙ্গে না পাওয়া প্রকল্পগুলি পাইয়ে দেওয়ার আশ্বাস দিলেন। আভাস যোজনা নিয়েও শাসক শিবিরকে কটাক্ষ করলেন। এলাকার জলের সমস্যা মিটিয়ে দেওয়ার বিষয়ে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিলেন।
দিনহাটার বিজেপি প্রার্থী বলেছেন , "১৫ বছরের একটা সরকার থাকার পর উন্নয়নমন্ত্রী থাকার পর সাধারণ মানুষের এই অবস্থা। মানুষ শুধুই অত্যাচারিত হয়েছে। যেখানে যাচ্ছি সেখানেই মানুষের নানাবিধ অসুবিধার কথা শুনছি। প্রতিটি গ্রামে নল আছে জল নেই কোথাও বা নল নেই। বেশিরভাগ জায়গায় রাস্তার বেহাল দশা। তবে এবার তৃণমূল জবাব পাবে। আমাকে সকলেই সমর্থন করছে। সবাই নিজের ইচ্ছেয় এসেছে।"
তিনি আরও বলেছেন , "আবাস যোজনায় প্রকৃত যাদের ঘর পাওয়ার কথা তারাপায়নি। ঘর পেয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের আত্মীয়-স্বজন। কাঠমানির বিনিময়ে সেই ঘর হাতিয়ে নিয়েছে তারা। এইভাবে চললে কীভাবে মানুষ ওদের ভোট দেবে। আর আশা পূরণ হবে না। দিনহাটা বিধানসভার মানুষ এই অত্যাচারী সরকার থেকে নিস্তার চাইছে। এলাকায় ভালই সারা মিলছে। বিজেপির জয় এখন শুধুই সময়ের অপেক্ষা।"
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
রথযাত্রা ঘিরে তারাপীঠে উপচে পড়া ভিড়
ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে খুন
হাসপাতালের অব্যবস্থা থেকে ক্ষুব্দ মন্ত্রী
স্ত্রীকে খুন করে পলাতক স্বামী
শতাব্দী প্রাচীন রথযাত্রায় ভোগ পরিবেশন
ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ রাখার সিদ্ধান্ত , বিকল্প জায়গায় ক্লাসের আশ্বাস প্রশাসনের
আগামী দিনে স্কুলের পাঠ্যসূচিতে রথযাত্রার ইতিহাস যুক্ত করার ইচ্ছে মন্ত্রীর
ঘটনার জেরে জেলা বিজেপির অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা শুরু হয়েছে
হাসনাবাদে তৃণমূল নেতার বাড়িতে এটিএস অভিযান
রাজনীতি প্রসঙ্গেও তৃণমূলকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ
মেডিকেল কলেজে ভর্তি করার পর রোগীকে শুধু অক্সিজেন মাস্ক পরিয়ে রাখা হয়
১৬ জুলাই থেকে এই বিশেষ ট্রেন চালু হবে
১৮ জুলাই উত্তরকন্যায় উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিতে পারেন অমিত শাহ
অভিষেক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে
এক মাস আগের মেয়র দফতরের ঘটনার পর ফের রাজধানীতে বিস্ফোরণের আতঙ্ক
খাবারের মেনু নিয়ে বচসা থেকে হাতাহাতি, বর ও কনেপক্ষের সংঘর্ষে উত্তেজনা বিহারের সহ...
বিদেশের এক দম্পতি মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নি...
প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার ইচ্ছা প্রকাশের পর সরব এনসিপি, বিচারের রায় কার...
শেষ পর্যন্ত এই আচরণ মেনে নিতে না পেরে বিয়ে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন কনে। ...