নিজস্ব প্রতিনিধি , হুগলি - এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবার জন্য উন্নয়নের তহবিল থেকে অ্যাম্বুল্যান্স দিয়েছিলেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। অভিযোগ, সেই অ্যামবুলেন্সই ব্যবহার করা হচ্ছিল ছাগল পাচারের কাজে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির দাদপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোররাতে সারখোলা এলাকায় টহলদারি চালাচ্ছিল দাদপুর থানার পুলিশ। ওসি সন্তোষ তালুকদারের নেতৃত্বে পুলিশ একটি সন্দেহজনক অ্যাম্বুল্যান্স থামায়। তল্লাশি চালাতেই অবাক পুলিশ,গাড়ির ভিতরে উদ্ধার হয় দুটি ছাগল।ঘটনায় অ্যাম্বুল্যান্স চালক আহমেদ আলি সরকার-সহ দীপঙ্কর রায় ও রজত ক্ষেত্রফল নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জেরায় জানা গিয়েছে, এলাকার এক ব্যক্তির গোয়ালঘর থেকে দুটি ছাগল চুরি করা হয়েছিল। পুলিশের নজর এড়াতেই অ্যাম্বুল্যান্স ব্যবহার করা হচ্ছিল বলে অভিযোগ।
তদন্তে পুলিশের অনুমান, সামনে বকরি ঈদ থাকায় বাজারে ছাগলের চাহিদা ও দাম বেড়েছে। সেই কারণেই এই চুরির ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে।
দীর্ঘদিন পর হারানো ফোন ফিরে পেয়ে স্বস্তি, পুলিশের তৎপরতায় খুশি সাধারণ মানুষ
সরকারি অনুমোদনের পর নন্দীগ্রামের স্কুলগুলিতে নতুন ব্যবস্থায় খাবার পরিবেশনের প্রস্তুতি
অভিভাবকের বিরুদ্ধে শিক্ষককে বেল্ট দিয়ে মারধরের অভিযোগ
জীবন বাজি রেখে কিশোর-যুবকদের দুঃসাহসিক কাণ্ড , লঞ্চ থেকে ঝাঁপ দিতে গিয়ে তলিয়ে যাচ্ছিলেন ২ জন
দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া, বেআইনি গাঁজা-মদ বিক্রি ও পুলিশের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে সরব বিজেপি বিধায়ক
হামলার পিছনে বিজেপি কর্মীদের থাকার অভিযোগ আক্রান্তদের
কাঁচামালের খরচ বৃদ্ধির সঙ্গে দক্ষ কর্মীদের ভিনরাজ্যে পাড়ি
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের