নিজস্ব প্রতিনিধি, হাওড়া - একই দিনে হাওড়ার দুই প্রান্তে উদ্ধার দুই ব্যক্তির দেহ। এক জনের দেহ মিলল খালে, অন্য জনের দেহ উদ্ধার হল গভীর নালা থেকে। রবিবারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিশ্চিন্দা, বেলুড় এলাকায়। যদিও প্রাথমিক ভাবে দুই ঘটনার মধ্যে কোনও যোগসূত্র নেই বলেই জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকালে নিশ্চিন্দার খ্রিস্টান পাড়ার শ্যাওড়াপোতা খালে এক ব্যক্তির দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় নিশ্চিন্দা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরে মৃতের পরিচয় জানা যায়। মৃতের নাম শ্রীরাম স্বর্ণকার (৪৫)। তিনি নিশ্চিন্দার বসুকাটি আনন্দনগরের বাসিন্দা। কী ভাবে তাঁর মৃত্যু হল, কী ভাবে দেহ খালে এল, তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্য দিকে, বেলুড় থানার লিলুয়ার মাতোয়ালা চৌরাস্তার কাছে একটি গভীর নালায় আরও এক ব্যক্তির দেহ ভাসতে দেখা যায়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দেহ উদ্ধার করে প্রথমে টিএল জয়সওয়াল হাসপাতালে নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য হাওড়া পুলিশ মর্গে পাঠানো হয়। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৮ বছর। তিনি বিহারের বাসিন্দা, মালিপাঁচঘড়া এলাকায় একটি রোলিং মিলে কাজ করতেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
তবে রবিবার সন্ধ্যা পর্যন্ত পরিবারের লোকজন এসে পৌঁছাননি। ফলে তার পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। গভীর নালায় কী ভাবে ওই ব্যক্তি পড়ে গেলেন, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে বেলুড় থানার পুলিশ।
দুই ঘটনায় পৃথকভাবে তদন্ত শুরু করেছে নিশ্চিন্দা, বেলুড় থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে বলে মনে করছে তদন্তকারীরা।
সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের
বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের
বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার
পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের
বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর
কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস
জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন
১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা
হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ
জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
বাকচায় সুবিশাল মিছিল , অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাওয়ায় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানালেন মহিলারা
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের