6a8c1964d3b0d_IMG-20260824-WA0050
আগস্ট ২৪, ২০২৬ দুপুর ০৩:৪৮ IST

‘ফিরে আসতে চাই’ বলে স্বামীকে ডেকে বিষ খাওয়ানোর অভিযোগ! স্ত্রী ও কথিত প্রেমিক পলাতক

নিজস্ব প্রতিনিধি, নদীয়া - প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রের অভিযোগে স্বামীকে খুনের অভিযোগ। সন্তানকে দেখানোর কথা বলে স্বামীকে ডেকে এনে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্ত্রী, তাঁর কথিত প্রেমিক পলাতক বলে পরিবারের অভিযোগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতের নাম তপন দাস। শান্তিপুরের ১ নম্বর ওয়ার্ডের হরে কৃষ্ণপল্লির বাসিন্দা তিনি। পেশায় দিনমজুর। প্রায় ২৩ বছর আগে হরিপুরের বাসিন্দা মনিকা দাসের সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের ১৩ বছরের একটি সন্তান রয়েছে। পরিবারের দাবি, সম্প্রতি বাগআঁচড়ার বাসিন্দা তারক বিশ্বাস নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন মনিকা। এরপর স্বামীর ঘর ছেড়ে সন্তান, কথিত প্রেমিক তারককে নিয়ে বাগআঁচড়ায় থাকতে শুরু করেন তিনি। প্রায় ৮ মাস ধরে সন্তানের সঙ্গে তপনের দেখা হয়নি।

সম্প্রতি মনিকা তপনকে জানান, তিনি ফের স্বামীর কাছে ফিরে আসতে চান। জরুরি কাগজপত্রের কাজ, ছেলেকে দেখানোর কথা বলে তপনকে হরিপুরে শ্বশুরবাড়িতে ডেকে পাঠানো হয় বলে অভিযোগ। সেখানে তাঁকে মিষ্টি, কোল্ড ড্রিংকস খেতে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, সেই খাবার বা পানীয়র সঙ্গে বিষ মেশানো হয়েছিল। এরপর সেদিন রাত থেকেই অসুস্থ হয়ে পড়েন তপন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন চিকিৎসাধীন থাকার পর তাঁর মৃত্যু হয়।

তপনের পরিবারের তরফে মনিকা দাস, তাঁর কথিত প্রেমিক তারক বিশ্বাসের বিরুদ্ধে খুনের অভিযোগে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকেই মনিকা, তারক পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। অভিযুক্তদের গ্রেফতার, কঠোর শাস্তির দাবিতে সোমবার সকাল থেকে শান্তিপুর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

তপনের খাবারে সত্যিই বিষ মেশানো হয়েছিল কি না, ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ। ময়নাতদন্ত, ফরেনসিক পরীক্ষা ও তদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে।

আরও পড়ুন

১৭ বছরের আকাশ আর ফিরবে না , কিন্তু তার অঙ্গে বাঁচবে একাধিক প্রাণ ! ছেলেকে হারিয়েও অঙ্গদানে নজির পরিবারের
আগস্ট ২৪, ২০২৬

সন্তানকে হারিয়েও অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের

একদিকে খাল, অন্যদিকে গভীর নালা! একই দিনে ২ ব্যক্তির দেহ উদ্ধার, নিশ্চিন্দা-বেলুড়ে তদন্তে পুলিশ
আগস্ট ২৪, ২০২৬

মৃত মালিকের সই নকল করে কাজ! মেডিক্যাল কলেজে একাধিক বেনিয়মে কড়া পদক্ষেপ স্বাস্থ্যমন্ত্রীর
আগস্ট ২৪, ২০২৬

বেসরকারি হাসপাতালে প্রচুর বেনিয়ম, অভিযোগ পেয়েই পদক্ষেপ শারদ্বতের

বারুইপুরের বিজেপি কর্মীকে খুন! তৃণমূলের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্তের অভিযোগ দলেরই নেতার বিরুদ্ধে
আগস্ট ২৪, ২০২৬

বারুইপুরে খুন বিজেপি কর্মী, নাম জড়াল দলেরই নেতার

‘জঙ্গিদের জন্য সেফ প্যাসেজ তৈরি হয়েছিল বাংলায়!’ রাজ্যজুড়ে বড়সড় অশান্তির আশঙ্কা, বিস্ফোরক অর্জুন সিং
আগস্ট ২৪, ২০২৬

পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ , নজরে রাজ্য ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক
 

শ্বাস নিতেই কষ্ট ! হাড়োয়ায় বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ২৫ এর বেশি
আগস্ট ২৪, ২০২৬

কারখানা বন্ধের দাবিতে এলাকায় বিক্ষোভ স্থানীয়দের

 

“মতুয়ারাই বিজেপিকে ক্ষমতায় এনেছে!” বারাসতের সম্মেলনে বিস্ফোরক দাবি শান্তনা ঠাকুরের
আগস্ট ২৪, ২০২৬

বারাসতের মতুয়া সম্মেলনে নাগরিকত্বের আবেদন নিয়ে বার্তা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রীর

 

রাতের অন্ধকারে তালা ভেঙে গৃহশিক্ষিকার বাড়িতে হানা! উধাও ৫ লক্ষ টাকার সোনা-রূপোর গয়না
আগস্ট ২৪, ২০২৬

৩১ শে অগস্টের আগেই বড় স্বস্তি ! দেড়শো আয়া দিদির পাশে মুখ্যমন্ত্রী, কর্মস্থলে বহাল রাখার উদ্যোগে বসিরহাটে ফিরল আশার আলো
আগস্ট ২৪, ২০২৬

কাজ হারানোর আশঙ্কা কাটিয়ে মিলল পাশে থাকার আশ্বাস

শিলিগুড়িতে মহাদেবের কলস যাত্রা! কৈলাস-মানস সরোবরের জল নিয়ে ৩০০ বছরের প্রাচীন চাঁদ মুনি মন্দিরে ভক্তদের ঢল
আগস্ট ২৪, ২০২৬

জোয়ারের ঢেউয়ে মুহূর্তেই উধাও ২ পর্যটক! মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেলেন দু’জন, দীর্ঘ তল্লাশির পর উদ্ধার দেহ
আগস্ট ২৪, ২০২৬

জোয়ারের ঢেউয়ে তলিয়ে দুই পর্যটক, উদ্ধার দেহ; মন্দারমণিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১৫ বছরেও কাটল না দুর্ভোগ! সাপুঁইপাড়ায় পঞ্চায়েত সদস্যা ও স্বামীকে ঘিরে বিক্ষোভ, ১০ লক্ষ টাকা বরাদ্দ নিয়ে প্রশ্ন
আগস্ট ২৩, ২০২৬

১৫ বছরেও মেলেনি সমাধান, জল-রাস্তা-পথবাতি নিয়ে ক্ষোভ; ১০ লক্ষ টাকার হিসাব চাইলেন স্থানীয়রা

হোটেলে আগুন ঠেকাতে প্রশাসনের হানা! শ্রীরামপুরে ফায়ার সেফটি পরীক্ষায় ধরা পড়ল একাধিক গাফিলতি
আগস্ট ২৩, ২০২৬

হোটেলের ফায়ার সেফটি সিস্টেম, জলের চাপ ও জরুরি সিঁড়ি খতিয়ে দেখল প্রশাসন, কর্মীদের অগ্নিনিরাপত্তা প্রশিক্ষণের নির্দেশ

জেল থেকে বেরিয়ে তিন মাসেই ফের মাদক মামলায়! ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার
আগস্ট ২৩, ২০২৬

জেল থেকে মুক্তির তিন মাসেই ফের মাদক কাণ্ড, ২৮৫ গ্রাম ব্রাউন সুগারসহ অটোচালক গ্রেফতার

বসিরহাটে বাড়ির বাথরুমে বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ , ছেলের নীরবতায় বাড়ছে রহস্য
আগস্ট ২৩, ২০২৬

কাছারিপাড়ায় কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন ৭০ বছরের সত্যজিৎ ঘোষ , দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর প্রতিবেশীদের
 

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের