নিজস্ব প্রতিনিধি , মুর্শিদাবাদ - বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে দু'দিন আগেই। এরপরই প্রার্থী ঘোষণা করেছে বিজেপি - সিপিআইএম। টিকিট পেতেই ভোটের ময়দানে নেমে পড়েছেন প্রার্থীরা। বহরমপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন সুব্রত মৈত্র। টিকিট পেতেই ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ভোটের ময়দানে নেমে পড়লেন তিনি। বদল নিয়ে এবার ভীষণই আশাবাদী তিনি।
মঙ্গলবার সাতসকালেই কোমর বেঁধে নির্বাচনী প্রচারে নেমে পড়লেন সুব্রত মৈত্র। বহরমপুরের মোহন সিনেমার মোড়ে হনুমান মন্দিরে পুজো দেন সুব্রতবাবু। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নিয়ম মেনে আরতি ও প্রার্থনা সারেন তিনি। মন্দিরে পুজো দেওয়ার পরেই সোজা চলে যান গোরাবাজার এলাকায়। সেখানে রীতিমতো পাড়ায় পাড়ায় ঘুরে জন সাধারণের সঙ্গে যোগাযোগ করলেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে হাত মেলানো, বয়জ্যেষ্ঠদের আশীর্বাদ নেওয়া আর ছোটদের সঙ্গে সৌজন্য বিনিময়ের মধ্য দিয়ে জনসংযোগের কাজ সারেন বিজেপি প্রার্থী।
সুব্রত মৈত্র বলেছেন , "এই চার বছরে আমরা কোনো না কোনোভাবে সর্বদা প্রত্যেকটি মানুষের পাশে ছিলাম। আমাকে প্রার্থী হিসেবে বেছে নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই বহরমপুর বিজেপির ছিল বিজেপির থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে জনসাধারণের জন্য কাজ করেছে সেটা সবাই দেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে দূর্নীতি ভরে গেছে। মানুষ বদল চাইছে। সেই বদল করতেই এবার বিজেপি সরকার আসবে।"
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের