নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের রাজনীতিতে নজিরবিহীন নাটকীয়তা। তৃণমূল কংগ্রেসের অন্দরের ভাঙন এবার পৌঁছল নতুন উচ্চতায়। দলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার ঘোষণা করল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ‘আসল তৃণমূল’। এক মাস আগেও যাকে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে বহিষ্কার করা হয়েছিল। সেই ঋতব্রতর হাত ধরেই এবার তৃণমূলের ক্ষমতার সমীকরণে বড়সড় পালাবদল ঘটল।
সরকার বদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ভাঙনের ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। একে একে ৬৪ জনেরও বেশি বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরে যোগ দেওয়ায় পরিষদীয় দলে কার্যত সংখ্যাগরিষ্ঠতা হারায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠী। একইভাবে লোকসভাতেও ২৮ জন সাংসদের মধ্যে ২০ জন নতুন রাজনৈতিক সমীকরণে এনডিএ-সমর্থিত এনসিপিআই শিবিরে যোগ দেন।
এই পরিস্থিতিতে সোমবার নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে কাউন্সিলরদের নিয়ে বিশেষ অধিবেশনের আয়োজন করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির। সেখানে নতুন সাংগঠনিক কমিটি গঠন করা হয়। হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায়কে চেয়ারপার্সন, ফিরহাদ হাকিমকে ভাইস চেয়ারম্যান এবং একই পদে অরূপ বিশ্বাস ও রথীন ঘোষকে দায়িত্ব দেওয়া হয়। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান জাভেদ খান, সন্দীপন সাহা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সাবিনা ইয়াসমিন।
এরপরই গৃহীত হয় সবচেয়ে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। কমিটির প্রস্তাব সর্বসম্মতভাবে পাশ করিয়ে কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে সাসপেন্ড করার ঘোষণা করা হয়। এই সিদ্ধান্ত শুধু সাংগঠনিক পরিবর্তন নয়, বরং তৃণমূলের নেতৃত্বের প্রশ্নে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ফলে এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দলের ভবিষ্যৎ নেতৃত্বের লড়াই কোন দিকে মোড় নেবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অবস্থান কী হবে।
ক্যামাক-কাণ্ডে ঘটনাস্থলের খুঁটিনাটি মাপল পুলিশ
বাঙরি নদীতে আচমকা জল বাড়ায় থমকে গেল যাতায়াত, বাড়ল উদ্বেগ
সোনার গয়না বাক্সে রাখার মতো নারীদেরও ঘরে রাখা উচিত’, মুফতির মন্তব্যে উঠল সমালোচনার ঝড়
আপত্তির জেরে সিদ্ধান্ত বদল, আগে ভর্তি হলেও বসা যাবে বিকেন্দ্রীভূত কাউন্সেলিংয়ে
বিধায়কদের চিঠি ঘিরেও জল্পনা
মদ্যপ চালকদের ধরতে আরও নির্ভুল পরীক্ষা চাই পুলিশের
মঙ্গলবার হাজিরার নির্দেশ দেওয়ার হয়েছে অভিষেকের
৩১ মে ২০২৭ পর্যন্ত চাকরি বহাল থাকার নির্দেশ দেওয়া হয়েছে
পুজোর আনন্দ সবার চোখে পৌঁছে দিতে অভিনব উদ্যোগ
দফায় দফায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া
হাজিরার বদলে সময় চাইলেন ডেরেক ও’ব্রায়েন
দমকলের অভিযোগে শিয়ালদহে রেল-দমকল চাপানউতোর
স্বামী-শাশুড়ির সঙ্গে গ্রেফতার তিনজন
ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের