নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা ভোটে পরাজয়ের ধাক্কা সামলানোর আগেই তৃণমূল কংগ্রেসের অন্দরে দেখা দিয়েছে তীব্র অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত। বহিষ্কৃত দুই বিধায়কের ডাকা বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক বিধায়কের উপস্থিতি এবং দল ভাঙনের জল্পনা ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন চর্চা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে সত্যিই কি তৃণমূলের অন্দরে বড়সড় ভাঙন ধরতে চলেছে।
গত রবিবার কালীঘাটে দলীয় বৈঠকে উপস্থিতি নিয়ে প্রশ্নের মুখে পড়েছিল তৃণমূল নেতৃত্ব। দলীয় সূত্রে জানা গেছে, ডাকা বৈঠকে ৮০ জন বিধায়কের মধ্যে মাত্র অল্প কয়েকজন উপস্থিত হয়েছিলেন। সেই বৈঠক শেষ পর্যন্ত স্থগিতও করতে হয়েছিল। এরই মধ্যে সোমবার নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দেন বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা।
তাদের উদ্যোগে আয়োজিত বৈঠকে উল্লেখযোগ্য সংখ্যক তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন বলে দাবি করা হয়েছে। বহিষ্কৃত দুই বিধায়কের বক্তব্য, তাদের পাশে সমর্থন ক্রমশ বাড়ছে এবং আরও বিধায়ক যোগাযোগ রাখছেন। এই আবহেই রাজ্যের মন্ত্রী তাপস রায়ের একটি সমাজমাধ্যমে পোস্ট রাজনৈতিক মহলে আলোড়ন ফেলে দিয়েছে।
সমাজমাধ্যমে করা পোস্টে তিনি দাবি করেন, তৃণমূল কংগ্রেসের অন্দরে বড়সড় ভাঙনের পরিস্থিতি তৈরি হয়েছে এবং মহারাষ্ট্রের রাজনৈতিক ঘটনাপ্রবাহের সঙ্গে তুলনাও টানেন। পোস্টের শেষে তার লেখা খেলা হবে মন্তব্য ঘিরেও শুরু হয়েছে জোর চর্চা।
শনিবার থেকে রবিবার পর্যন্ত চলবে শিয়ালদহ ডিভিশনের কাজ
ছাত্র নির্বাচন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
যাদবপুর থেকে বামেদের কড়া বার্তা শুভেন্দুর
আগামী ২৪ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী শুনানি
কিশোরদের সোশাল মিডিয়া ব্যবহারে সময়সীমা, রাতভর ফেসবুক-ইনস্টায় জারি থাকবে নিষেধাজ্ঞা
মঞ্চ থেকে বিজেপিকে একের পর এক তোপ মমতার
দলবদলুদের কড়া বার্তা অভিষেকের
মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে আমিষ বিক্রি বন্ধের দাবি
আগামী দিনে বাড়বে আরও ৫০০ টাকা
নতুন LHB কোচে চলবে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই ট্রেন
পরে পরিস্থিতি স্বাভাবিক করেন মমতা বন্দ্যোপাধ্যায়
একাধিক দাবিতে পরিবহণ কর্মীদের বড় কর্মসূচি
খোল হাতে ভবানীপুরের পথে শুভেন্দু
রাখির মঞ্চে যাদবপুর নিয়ে সরব শুভেন্দু
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের