নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আমতলায় তৃণমূলের পার্টি অফিসে বুলডোজার অভিযানের পর রাজনৈতিক উত্তাপ চরমে। প্রশাসনের পদক্ষেপকে প্রতিহিংসার রাজনীতি বলে কটাক্ষ করে এবার তীব্র প্রতিক্রিয়া জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'সরকার বদলালে বিজেপির একটি পার্টি অফিসও থাকবে না।' তার এই মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক।
শনিবার দক্ষিণ ২৪ পরগণার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচতলা পার্টি অফিসে বুলডোজার চালায় প্রশাসন। প্রশাসনের দাবি, প্রয়োজনীয় অনুমোদন ও বৈধ নথির অভাব এবং পরপর নোটিশের জবাব না মেলায় আইন অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় বিপুল পুলিশ বাহিনী মোতায়েন ছিল এবং ভবনটির বড় অংশ ভেঙে ফেলা হয়। এরপর কালীঘাট সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনের পদক্ষেপের কড়া সমালোচনা করেন।
তার অভিযোগ, 'শুধু জেলা প্রশাসনের লোক নয়, বিজেপি নেতা-কর্মীরা গেরুয়া উত্তরীয় দিয়ে মুখে ঢেকে পার্টি অফিসে তাণ্ডব করেছে। সমস্ত ভিডিও নিয়ে হাইকোর্টে যাব। প্রয়োজনে সুপ্রিম কোর্টে পর্যন্ত যাব। ভিডিওতে যাদের দেখা গেছে, কেউ বাঁচবেন না।' শুধু তাই নয়, এদিন কার্যত হুঙ্কারের সুরে অভিষেক বলেন, 'যে আইনে পার্টি অফিস ভাঙা হয়েছে, সরকার বদলালে বিজেপির একটাও অফিস থাকবে না।'
পার্টি অফিসের বৈধতা প্রসঙ্গে অভিষেকের দাবি, 'নোটিশের নির্ধারিত দিনে ১৫ তারিখ আমাদের প্রতিনিধিরা গেছিল প্রশাসনের সঙ্গে দেখা করতে। দুদিনের মধ্যে সব গুড়িয়ে দেওয়া হয়েছে। তারপরেও ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে বুলডোজার মডেল। এর পিছনে বিজেপির প্রত্যক্ষ ও পরোক্ষ মদত আছে।'
অভিযোগ শুনে দ্রুত নিষ্পত্তির নির্দেশ নবান্নের
মুখে ফেস পাউডার মেখে টিভিতে অনুষ্ঠান করা আর রাজনীতি করা এক নয়! রচনা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দীপ্সিতার
কলকাতার রাজপথে সাইকেল নিয়ে একাধিক সংগঠনের সদস্যরা
জেতার ক্ষমতাই প্রার্থী বাছাইয়ের মাপকাঠি বিজেপির
যাদবপুরে সাদা রঙে মুছে দেওয়া হল বিতর্কিত লেখা
২০২৬-এর পুজোয় থাকছে অভিনব চমক
অভিষেকের পর ডেরেককেও থানায় তলব
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
বাইক-গাড়ির হেডলাইটে কমবে আলোর তীব্রতা, শহরে হাই-বিমেও আসছে সতর্কবার্তা
রাখির দিনেই ভাইকে হারালেন বোন, নিথর হাতে শেষ রাখি
ফেল হলেও পড়ুয়াদের সামনে খুলবে দক্ষতা উন্নয়নের নতুন দরজা
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহে বাধার সম্মুখীন গণনাকারীরা
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কিছু মাসের মধ্যে নামবে গঙ্গায় পরিবেশবান্ধব জলযান
মণ্ডপ আর প্রতিমা নিয়ে কী বার্তা দিল বিশ্ব হিন্দু পরিষদ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের