নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বঙ্গোপসাগরের বুকে সাত দিনের দুঃস্বপ্ন শেষ হলেও মিলল না স্বস্তি। ট্রলারডুবির মর্মান্তিক ঘটনায় ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন বাংলার ৯ মৎস্যজীবী, এখনও নিখোঁজ ৬ জন। এই শোকাবহ ঘটনার জেরে সমবেদনা জানিয়ে আর্থিক সাহায্যের ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইসঙ্গে মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া শুরু করেছে প্রশাসন।
পূর্ব মেদিনীপুরের শঙ্করপুর থেকে মাছ ধরতে রওনা দেওয়া ট্রলারটি সাত দিন ধরে নিখোঁজ ছিল। রবিবার দক্ষিণ ২৪ পরগণার বকখালি উপকূলের কাছে ট্রলারটি উদ্ধার হওয়ার পর সামনে আসে বিভীষিকাময় চিত্র। উদ্ধার হয় ৯ জন মৎস্যজীবীর দেহ, যেগুলি দীর্ঘদিন জলে থাকার কারণে বিকৃত হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে কাকদ্বীপ হাসপাতালে ময়নাতদন্তের পাশাপাশি ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার ফল মিললেই মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক মাধ্যমে তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘটনায় দ্রুত প্রশাসনিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
৫ বছর ধরে সংস্কারহীন রাস্তা, দুর্ঘটনার আশঙ্কায় ক্ষুব্ধ স্থানীয়রা
টাকা পেয়ে চুপ করে বসে না থেকে তা ফেরাতে সোজা বিডিও অফিসে হাজির হলেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সামজাদ শেখ
প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ আদিবাসী সমাজের
বাজারে তল্লাশি চালাতে গিয়ে ব্যবসায়ীদের সতর্ক করল পুলিশ
তালপুকুরের ঘটনায় টিটাগড় থানার পুলিশ তদন্ত শুরু করে
যোগ্য প্রাপকদের তালিকাভুক্তির দাবি, পুলিশি বাধার পর পাঁচ সদস্যের প্রতিনিধি দল
বাজার করতে বেরিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে ইউনুস মোল্লা, প্রকাশ্যে হেনস্তার অভিযোগ
স্কুলের পরিকাঠামো উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা, শিক্ষা দফতরের সঙ্গে আলোচনার আশ্বাস
শৌচাগার চালানোর সরকারি অনুমোদন ও টেন্ডার নেই, তবু টাকা আদায়! সেই টাকা কার হাতে যাচ্ছে, উঠছে প্রশ্ন
দোকানে দোকানে ঘুরে দাম যাচাই পুলিশের আধিকারিকদের
চাকরি বাতিলের পরও কাজ করছেন যোগ্যরা! মেয়াদ বাড়াতে সুপ্রিম কোর্টে আবেদন
কাঁটাতারের ওপারে ২১ বছর, দিনের আলোতেই মেলে ‘স্বাধীনতা’
দোকানের সামনে লাগানো হয়েছে সচেতনতামূলক স্টিকার, নিয়ম ভাঙলে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি
রাস্তার কাজ ঘিরে বচসা, পাল্টাপাল্টি কাটমানির অভিযোগ
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের