6a8712d19cae4_IMG-20260820-WA0096(1)
আগস্ট ২০, ২০২৬ রাত ১০:১৬ IST

ট্রেকিংয়ে গেলেই কুড়োতে হবে প্লাস্টিক! নয়া নিয়ম হিমাচলে

নিজস্ব প্রতিনিধি, হিমাচল প্রদেশ - পাহাড়ি পরিবেশ রক্ষায় এবার কড়া পদক্ষেপ বন দফতরের। ট্রেকিংয়ে গিয়ে যত্রতত্র প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট বা অন্যান্য প্লাস্টিক-বর্জ্য ফেলে আসা যাবে না। ট্রেকারদের নিজেদের তৈরি করা প্লাস্টিক-বর্জ্য সংগ্রহ করে সঙ্গে করে ফিরিয়ে আনতে হবে। আপাতত জনপ্রিয় ট্রাইউন্ড ট্রেকিং রুটে এই নিয়ম চালু করা হয়েছে।

বনদফতর সূত্রে জানা গেছে, ১১ অগস্ট থেকে এই নতুন ব্যবস্থা কার্যকর হয়েছে। ট্রেক শুরু করার আগে বন দফতরের চেক পোস্টে প্রত্যেক পর্যটককে পুনর্ব্যবহারযোগ্য একটি গারবেজ ব্যাগ দেওয়া হবে। ট্রেক শেষে সেই ব্যাগে প্লাস্টিক ও অন্যান্য অজৈব বর্জ্য নিয়ে ফিরতে হবে। এর পাশাপাশি প্রত্যেক পর্যটকের কাছ থেকে ৫০০ টাকা সিকিউরিটি ডিপোজিট নেওয়া হবে। ট্রেক শেষে বর্জ্যভর্তি ব্যাগ জমা দিলে সেই টাকা ফেরত দেওয়া হবে। তবে কেউ নির্দিষ্ট নিয়ম মেনে প্লাস্টিক-বর্জ্য ফিরিয়ে না আনলে সিকিউরিটি ডিপোজিট ফেরত পাবেন না।

বন দফতরের আশা, এই উদ্যোগের ফলে পাহাড়ে প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট-সহ অজৈব বর্জ্যের পরিমাণ অনেকটাই কমবে।ধরমশালা ফরেস্ট সার্কলের অধীনে ধরমশালা, নুরপুর, পালামপুর, এই তিনটি রেঞ্জ রয়েছে। ট্রাইউন্ড ছাড়াও কারেরি, চান্দ্রেলা, হিমানি চামুন্ডা, কুঞ্জর মহাদেব, পুল্লানচক-সহ একাধিক ট্রেকিং রুট রয়েছে। তবে এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ট্রাইউন্ড। ২০২৫-২৬ অর্থবর্ষে এই পথে প্রায় ৭৭ হাজার পর্যটক ট্রেকিং করেছিলেন। চলতি বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যেই এই রুটে প্রায় ৩৩ হাজার ভারতীয় এবং ৬০০ বিদেশি পর্যটক এসেছেন।

বনদফতরের আধিকারিক অমিত শর্মা জানিয়েছেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য অর্থ উপার্জন নয়। পর্যটকদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানো,  তাঁদের অভ্যাসে পরিবর্তন আনার লক্ষ্যেই এই ব্যবস্থা। প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে ট্রেকিং রুট বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

প্রাথমিকভাবে ট্রাইউন্ডে এই নিয়ম চালু হলেও ভবিষ্যতে হিমাচল প্রদেশের অন্যান্য ট্রেকিং রুটেও একই ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা রয়েছে বন দফতরের।
 

আরও পড়ুন

রাঁচির আন্দোলনে বড় জয় চাকরিপ্রার্থীদের! পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের
আগস্ট ২০, ২০২৬

একতরফা ভাবে পরীক্ষা বাতিল কেন? হেমন্ত সরকারের সিদ্ধান্তে স্থগিতাদেশ হাই কোর্টের

কেক কেটে গোখরোর ‘জন্মদিন’ , নাগপঞ্চমীতে
আগস্ট ২০, ২০২৬

এমন আচরণ না করারই পরামর্শ বিশেষজ্ঞদের

আখে ইথানলের টান, চিনিতে দামের ঝাঁঝ! মিষ্টি কিনতে গিয়ে মাথায় হাত আমজনতার
আগস্ট ২০, ২০২৬

আখের জোগান কম, ইথানলের চাহিদা বেশি, উৎসবের আগে চিনির দাম বাড়ায় বাড়ছে আমজনতার চিন্তা

৪ মাসে দিয়েছেন ২২ মৃত্যুদণ্ড! এবার সেই কড়া বিচারকের শাস্তি দিল প্রশাসন
আগস্ট ২০, ২০২৬

ধারাবাহিক মৃত্যুদণ্ড ঘিরে আইনি মহলে উদ্বেগ, কে এই রবি কুমার দিবাকর

বন্দে মাতরমে কাঁচি কেন! ১৯৩৭-এর সিদ্ধান্ত টেনে কংগ্রেসকে মুসলিম তোষণ তোপ শাহর
আগস্ট ২০, ২০২৬

'বন্দে মাতরম' নিয়ে ফের সংঘাত! কংগ্রেসের সিদ্ধান্তে তীব্র আক্রমণ শাহর

বাবু শব্দেই মিলল খুনের ক্লু! ২৭ বার কুপিয়ে প্রিন্সিপালকে হত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র
আগস্ট ২০, ২০২৬

টাকা লুটের ছক থেকে ভয়াবহ খুন, আট দিন পর রহস্যের কিনারা

সিজারের পর পেটে গ্লাভস ন্যাপকিন ! ১৯ বছরের মায়ের অবস্থা সংকটজনক
আগস্ট ২০, ২০২৬

অস্ত্রোপচারের কয়েকদিন পর তীব্র পেটব্যথা

ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! পাহাড়ি বাঙ্কার থেকে শত্রু ঘাঁটি, রয়েছে নিখুঁত হামলার ক্ষমতা
আগস্ট ২০, ২০২৬

ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! রুশ-ইজরায়েলি ড্রোনের মোকাবিলায় দেশীয় অস্ত্র

বিশ্বজুড়েই বন্ধ হোক! পর্তুগালের বোরখা নিষিদ্ধ বিলে বড় দাবি তসলিমার
আগস্ট ২০, ২০২৬

নিয়ম ভঙ্গ করলে ৪ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছর জেল

খড়গপুর-ভদ্রক রুটে বাড়ছে রেলপথ! ৯৪৫০ কোটির প্রকল্পে সিলমোহর কেন্দ্রের
আগস্ট ২০, ২০২৬

নজরে বাংলা, পূর্ব ভারতে রেলের বড় সম্প্রসারণ! ৯৪৫০ কোটির চার প্রকল্পে ছাড়পত্র

রেল পরিকাঠামোয় বড় ঘোষণা মোদি সরকারের ! ১৩ হাজার কোটির প্রকল্পে ৪ রাজ্যে নতুন রেলপথ
আগস্ট ২০, ২০২৬

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ

স্কুলে ২ ছাত্রীর জলের বোতলে প্রস্রাব মেশানোর অভিযোগ! নালিশ করতেই চকলেট খাওয়ানোর পরামর্শ প্রধান শিক্ষকের
আগস্ট ২০, ২০২৬

ঘটনার খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা

ইথানলের চাপে চিনির উৎপাদনে টান! প্রায় এক দশক পর বিদেশ থেকে চিনি কিনবে ভারত
আগস্ট ২০, ২০২৬

চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক

E20 নিয়ে চাপে মোদি সরকার! জ্বালানি নীতিতে বড় বদলের আভাস কেন্দ্রের
আগস্ট ১৯, ২০২৬

পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা

প্রধান বিচারপতি পিতৃতুল্য! ৮২২ ভোটে জিতে সূর্য কান্তকে বললেন প্রদীপ রাই
আগস্ট ১৯, ২০২৬

বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের