6a86eda8c7be6_Gallery_1787227161096
আগস্ট ২০, ২০২৬ বিকাল ০৫:৩৬ IST

৪ মাসে দিয়েছেন ২২ মৃত্যুদণ্ড! এবার সেই কড়া বিচারকের শাস্তি দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি , লখনউ - ৪ মাসে দিয়েছেন ২২ জনের ফাঁসির রায়। উত্তরপ্রদেশের বিচারক রবি কুমার দিবাকরকে ঘিরে চর্চা তুঙ্গে। একের পর এক মামলায় সর্বোচ্চ সাজা দিয়েছেন তিনি। এবার তাঁর এজলাস থেকে সরানো হল প্রায় ১০০টি খুনের মামলা। বিষয়টি ঘিরে আইনি মহলে শুরু হয়েছে জোর আলোচনা।

চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই রায়গুলি আসে। ওই সময়ে ১০টি পৃথক মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দেন দিবাকর। মামলাগুলির মধ্যে আইনজীবী খুনের ঘটনাও রয়েছে। হোমগার্ড হত্যার মামলাতেও সর্বোচ্চ সাজা হয়েছে। আগস্টে ১২ বছরের পুরনো খুনের ঘটনায় চারজনকে ফাঁসির নির্দেশ দেন। পরদিনই ২৭ বছরের পুরনো ব্যবসায়ী হত্যার মামলায় একজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এপ্রিল মাসে ৩ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জুলাইয়ের শুরুতেই পাঁচটি মামলায় ১১ জনকে ফাঁসির সাজা দেন তিনি।

পরে আরও কয়েকটি মামলায় সর্বোচ্চ শাস্তি ঘোষণা হয়। সব মিলিয়ে ৪ মাসে সংখ্যাটি দাঁড়ায় ২২। এতগুলি মৃত্যুদণ্ডের রায় ঘিরে শুরু হয় আলোচনা। বিশেষ করে 'রেয়ারেস্ট অব রেয়ার' নীতি নিয়েও প্রশ্ন উঠেছে। এরপর প্রশাসনিকভাবে বড় সিদ্ধান্ত নেওয়া হয়। দিবাকরের আদালতে থাকা প্রায় ১০০টি গুরুতর মামলা সরিয়ে দেওয়া হয়। সরকারি আইনজীবী কুলদীপ কুমার বিষয়টি নিশ্চিত করেন। মামলাগুলি জেলা ও দায়রা বিচারকের আদালতে পাঠানো হয়েছে। সেখানে দায়িত্ব পেয়েছেন বিচারক বীরেন্দ্র কুমার সিং।

তবে প্রশাসনের তরফে একে শাস্তিমূলক পদক্ষেপ বলা হয়নি।জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। তাঁর দাবি, আইনজীবীদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল। বিচারপ্রার্থীদের মধ্যেও একই ধরনের উদ্বেগ ছিল। তাঁদের ধারণা ছিল, মামলাগুলিতে মৃত্যুদণ্ড হতে পারে। সেই কারণেই মামলা সরানোর সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানা ।

কে এই রবি কুমার দিবাকর? ২০২২ সালে প্রথম জাতীয় স্তরে নজরে আসেন তিনি। বারাণসীর জ্ঞানবাপী মসজিদ চত্বরে ভিডিওগ্রাফি সমীক্ষার নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পর দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। পরে উচ্চ আদালতের হস্তক্ষেপে সেই নির্দেশ স্থগিত হয়। লখনউয়ের বাসিন্দা রবি কুমার দিবাকর। ১৯৮০ সালের জুলাইয়ে তাঁর জন্ম বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে।

২০০৯ সালে আজমগড়ে অতিরিক্ত সিভিল জজ হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৫ সালে সুলতানপুরে সিভিল জজ হিসেবে দায়িত্ব পান। কয়েক মাস পরেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন। উত্তরপ্রদেশের একাধিক জেলায় বিচারকের দায়িত্ব সামলেছেন তিনি।দিবাকরের শিক্ষাগত যোগ্যতা বি কম ও এলএলএম। ২০২৫ সালের নভেম্বর থেকে মুজফফরনগরে কর্মরত তিনি। বর্তমানে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের দায়িত্বে রয়েছেন।

তাঁর আদালত ফাস্ট ট্র্যাক কোর্ট হিসেবেও কাজ করছে। সাম্প্রতিক রায়গুলির পর ফের আলোচনার কেন্দ্রে এসেছেন এই বিচারক। আইন বিশেষজ্ঞদের কাছে এখন মূল প্রশ্ন মৃত্যুদণ্ডের ধারাবাহিকতা নিয়ে। প্রতিটি মৃত্যুদণ্ডই উচ্চ আদালতের অনুমোদনসাপেক্ষ। ফলে দিবাকরের দেওয়া রায়গুলির পরবর্তী পরিণতিও গুরুত্বপূর্ণ। তাঁর আদালত থেকে সরানো মামলাগুলির বিচার এখন অন্য এজলাসে চলবে।

আরও পড়ুন

বাবু শব্দেই মিলল খুনের ক্লু! ২৭ বার কুপিয়ে প্রিন্সিপালকে হত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র
আগস্ট ২০, ২০২৬

টাকা লুটের ছক থেকে ভয়াবহ খুন, আট দিন পর রহস্যের কিনারা

সিজারের পর পেটে গ্লাভস ন্যাপকিন ! ১৯ বছরের মায়ের অবস্থা সংকটজনক
আগস্ট ২০, ২০২৬

অস্ত্রোপচারের কয়েকদিন পর তীব্র পেটব্যথা

ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! পাহাড়ি বাঙ্কার থেকে শত্রু ঘাঁটি, রয়েছে নিখুঁত হামলার ক্ষমতা
আগস্ট ২০, ২০২৬

ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! রুশ-ইজরায়েলি ড্রোনের মোকাবিলায় দেশীয় অস্ত্র

বিশ্বজুড়েই বন্ধ হোক! পর্তুগালের বোরখা নিষিদ্ধ বিলে বড় দাবি তসলিমার
আগস্ট ২০, ২০২৬

নিয়ম ভঙ্গ করলে ৪ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছর জেল

খড়গপুর-ভদ্রক রুটে বাড়ছে রেলপথ! ৯৪৫০ কোটির প্রকল্পে সিলমোহর কেন্দ্রের
আগস্ট ২০, ২০২৬

নজরে বাংলা, পূর্ব ভারতে রেলের বড় সম্প্রসারণ! ৯৪৫০ কোটির চার প্রকল্পে ছাড়পত্র

রেল পরিকাঠামোয় বড় ঘোষণা মোদি সরকারের ! ১৩ হাজার কোটির প্রকল্পে ৪ রাজ্যে নতুন রেলপথ
আগস্ট ২০, ২০২৬

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ

স্কুলে ২ ছাত্রীর জলের বোতলে প্রস্রাব মেশানোর অভিযোগ! নালিশ করতেই চকলেট খাওয়ানোর পরামর্শ প্রধান শিক্ষকের
আগস্ট ২০, ২০২৬

ঘটনার খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা

ইথানলের চাপে চিনির উৎপাদনে টান! প্রায় এক দশক পর বিদেশ থেকে চিনি কিনবে ভারত
আগস্ট ২০, ২০২৬

চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক

E20 নিয়ে চাপে মোদি সরকার! জ্বালানি নীতিতে বড় বদলের আভাস কেন্দ্রের
আগস্ট ১৯, ২০২৬

পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা

প্রধান বিচারপতি পিতৃতুল্য! ৮২২ ভোটে জিতে সূর্য কান্তকে বললেন প্রদীপ রাই
আগস্ট ১৯, ২০২৬

বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই

জঙ্গিদের ডেরায় মিলেছিল রকেট লঞ্চার! এবার দিল্লিতে চলছে সেগুলি ধ্বংসের কাজ
আগস্ট ১৯, ২০২৬

নরেলায় সেনা-পুলিশ-এফএসএলের যৌথ অভিযান, উদ্ধার অস্ত্রশস্ত্র নিষ্ক্রিয় করার কাজ

জম্মু-কাশ্মীর ভারতের বিষয়, আমেরিকার নয়! মার্কিন দূতের সফরের আগে বার্তা ওমরের
আগস্ট ১৯, ২০২৬

সার্জিও গোরের সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কাশ্মীর নিয়ে বিদেশি হস্তক্ষেপে আপত্তি 

নিউ মার্কেট অগ্নিকাণ্ডে মৃত ৫ বাংলাদেশি! এবার মুখ খুলল ঢাকা
আগস্ট ১৯, ২০২৬

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মৃতদের নিয়ে বিবৃতি বাংলাদেশের বিদেশমন্ত্রকে

রেস্তরাঁ থেকে খাবার এনেছিলেন বাবা! খেয়েই মৃত্যু ৫ বছরের শিশুর, অসুস্থ আরও ৪
আগস্ট ১৯, ২০২৬

কাজু-পনির খাওয়ার পর বমি-পেটব্যথা, বিষক্রিয়ার সন্দেহে বন্ধ রেস্তরাঁ

তৃতীয় সন্তান জন্মেও মাতৃত্বকালীন ছুটি মিলবে ১ বছর! তামিলনাড়ু সরকারের নতুন নিয়মে চমক
আগস্ট ১৯, ২০২৬

প্রথম-দ্বিতীয় সন্তানের পাশাপাশি এবার তৃতীয় শিশুর ক্ষেত্রেও মিলবে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের