6a86ed633d346_Gallery_1787227147654
আগস্ট ২০, ২০২৬ বিকাল ০৫:৩৬ IST

বন্দে মাতরমে কাঁচি কেন! ১৯৩৭-এর সিদ্ধান্ত টেনে কংগ্রেসকে মুসলিম তোষণ তোপ শাহর

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - 'বন্দে মাতরম' নিয়ে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। গানটির কোন অংশ গাওয়া হবে, তা নিয়ে নতুন করে মুখোমুখি বিজেপি ও কংগ্রেস। বিষয়টি ঘিরে সরব হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জাতীয় রাজনীতিতে এই নিয়ে উত্তাপও বেড়েছে।

বুধবার কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠক হয়। সেখানেই 'বন্দে মাতরম'-এর প্রথম দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্তে অটল থাকার কথা জানানো হয়। ১৯৩৭ সালের সিদ্ধান্তের ভিত্তিতেই এই অবস্থান বলে জানায় কংগ্রেস। দলের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, রবীন্দ্রনাথ ঠাকুর, সুভাষচন্দ্র বসু ও সর্দার প্যাটেলের অবস্থানকেই মান্যতা দেওয়া হচ্ছে।

এই সিদ্ধান্তের পরেই কংগ্রেসকে আক্রমণ করেন অমিত শাহ। তাঁর অভিযোগ, পুরনো সিদ্ধান্ত আঁকড়ে ধরে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করছে কংগ্রেস। একইসঙ্গে হাতশিবিরের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগও তুলেছেন তিনি। শাহর দাবি, ১৯৩৭ সালে মুসলিম তোষণের কারণেই 'বন্দে মাতরম' ভাগ করা হয়েছিল। তাঁর বক্তব্য, সেই সিদ্ধান্ত পরবর্তীতে দেশভাগের পরিস্থিতি তৈরিতে ভূমিকা নিয়েছিল।

শাহ আরও বলেন, 'বন্দে মাতরম' নিয়ে কংগ্রেসের বর্তমান অবস্থান সেই পুরনো নীতিরই পুনরাবৃত্তি। তাঁর অভিযোগ, ভোটব্যাঙ্কের রাজনীতির জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীনতা আন্দোলনের সময় এই গান অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণা ছিল বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেই আবেগকে কংগ্রেস সম্মান করছে না বলে দাবি তাঁর।অমিত শাহর কথায়, ১৯৩৭ সালের সিদ্ধান্ত ছিল ঐতিহাসিক ভুল। তাঁর দাবি, সেই ভুল সংশোধনের কাজ করেছে মোদি সরকার।

'বন্দে মাতরম'কে ঘিরে কেন্দ্রের সাম্প্রতিক উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, জাতীয় গানের মর্যাদা ও ঐতিহাসিক গুরুত্ব অক্ষুণ্ণ রাখা প্রয়োজন। অন্যদিকে, কংগ্রেস নিজেদের অবস্থানে অনড়। কেসি বেণুগোপালের দাবি, দলের কাছে 'বন্দে মাতরম' আবেগের বিষয়। ঐতিহাসিক সিদ্ধান্তের ভিত্তিতেই প্রথম দু'টি স্তবক গাওয়া হবে বলে জানান তিনি। বিজেপি এই বিষয়টিকে রাজনৈতিক ইস্যু করছে বলেও অভিযোগ কংগ্রেসের।

ফলে বিষয়টিকে কেন্দ্র করে বিজেপি-কংগ্রেস সংঘাত আরও তীব্র হয়েছে। একদিকে ১৯৩৭ সালের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। অন্যদিকে ঐতিহাসিক অবস্থান বজায় রাখার কথা জানাচ্ছে কংগ্রেস। জাতীয় গানের এই বিতর্ক আগামী দিনে আরও রাজনৈতিক মাত্রা পেতে পারে।

আরও পড়ুন

৪ মাসে দিয়েছেন ২২ মৃত্যুদণ্ড! এবার সেই কড়া বিচারকের শাস্তি দিল প্রশাসন
আগস্ট ২০, ২০২৬

ধারাবাহিক মৃত্যুদণ্ড ঘিরে আইনি মহলে উদ্বেগ, কে এই রবি কুমার দিবাকর

বাবু শব্দেই মিলল খুনের ক্লু! ২৭ বার কুপিয়ে প্রিন্সিপালকে হত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র
আগস্ট ২০, ২০২৬

টাকা লুটের ছক থেকে ভয়াবহ খুন, আট দিন পর রহস্যের কিনারা

সিজারের পর পেটে গ্লাভস ন্যাপকিন ! ১৯ বছরের মায়ের অবস্থা সংকটজনক
আগস্ট ২০, ২০২৬

অস্ত্রোপচারের কয়েকদিন পর তীব্র পেটব্যথা

ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! পাহাড়ি বাঙ্কার থেকে শত্রু ঘাঁটি, রয়েছে নিখুঁত হামলার ক্ষমতা
আগস্ট ২০, ২০২৬

ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! রুশ-ইজরায়েলি ড্রোনের মোকাবিলায় দেশীয় অস্ত্র

বিশ্বজুড়েই বন্ধ হোক! পর্তুগালের বোরখা নিষিদ্ধ বিলে বড় দাবি তসলিমার
আগস্ট ২০, ২০২৬

নিয়ম ভঙ্গ করলে ৪ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছর জেল

খড়গপুর-ভদ্রক রুটে বাড়ছে রেলপথ! ৯৪৫০ কোটির প্রকল্পে সিলমোহর কেন্দ্রের
আগস্ট ২০, ২০২৬

নজরে বাংলা, পূর্ব ভারতে রেলের বড় সম্প্রসারণ! ৯৪৫০ কোটির চার প্রকল্পে ছাড়পত্র

রেল পরিকাঠামোয় বড় ঘোষণা মোদি সরকারের ! ১৩ হাজার কোটির প্রকল্পে ৪ রাজ্যে নতুন রেলপথ
আগস্ট ২০, ২০২৬

পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ

স্কুলে ২ ছাত্রীর জলের বোতলে প্রস্রাব মেশানোর অভিযোগ! নালিশ করতেই চকলেট খাওয়ানোর পরামর্শ প্রধান শিক্ষকের
আগস্ট ২০, ২০২৬

ঘটনার খবর পেতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা

ইথানলের চাপে চিনির উৎপাদনে টান! প্রায় এক দশক পর বিদেশ থেকে চিনি কিনবে ভারত
আগস্ট ২০, ২০২৬

চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক

E20 নিয়ে চাপে মোদি সরকার! জ্বালানি নীতিতে বড় বদলের আভাস কেন্দ্রের
আগস্ট ১৯, ২০২৬

পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা

প্রধান বিচারপতি পিতৃতুল্য! ৮২২ ভোটে জিতে সূর্য কান্তকে বললেন প্রদীপ রাই
আগস্ট ১৯, ২০২৬

বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই

জঙ্গিদের ডেরায় মিলেছিল রকেট লঞ্চার! এবার দিল্লিতে চলছে সেগুলি ধ্বংসের কাজ
আগস্ট ১৯, ২০২৬

নরেলায় সেনা-পুলিশ-এফএসএলের যৌথ অভিযান, উদ্ধার অস্ত্রশস্ত্র নিষ্ক্রিয় করার কাজ

জম্মু-কাশ্মীর ভারতের বিষয়, আমেরিকার নয়! মার্কিন দূতের সফরের আগে বার্তা ওমরের
আগস্ট ১৯, ২০২৬

সার্জিও গোরের সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কাশ্মীর নিয়ে বিদেশি হস্তক্ষেপে আপত্তি 

নিউ মার্কেট অগ্নিকাণ্ডে মৃত ৫ বাংলাদেশি! এবার মুখ খুলল ঢাকা
আগস্ট ১৯, ২০২৬

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মৃতদের নিয়ে বিবৃতি বাংলাদেশের বিদেশমন্ত্রকে

রেস্তরাঁ থেকে খাবার এনেছিলেন বাবা! খেয়েই মৃত্যু ৫ বছরের শিশুর, অসুস্থ আরও ৪
আগস্ট ১৯, ২০২৬

কাজু-পনির খাওয়ার পর বমি-পেটব্যথা, বিষক্রিয়ার সন্দেহে বন্ধ রেস্তরাঁ

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের