নিজস্ব প্রতিনিধি , মুম্বই - সিজারিয়ান অস্ত্রোপচারের কয়েকদিন পর তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন ১৯ বছরের তরুণী। বর্তমানে পুনের সাসুন হাসপাতালে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে জেলা হাসপাতালের বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। পরিবারের দাবি, চিকিৎসকদের গাফিলতির কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।
গত ১ লা অগস্ট প্রসবের জন্য বীড জেলা হাসপাতালে ভর্তি হন সন্ধ্যা সূরজ গায়কোয়াড়। সেখানে তার সিজারিয়ান অস্ত্রোপচার হয়। চার দিন পর হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি ফেরেন তিনি। এরপর তীব্র পেটব্যথা শুরু হলে পরিবারের সদস্যরা তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে পেটের ভিতরে অজ্ঞাত বস্তু থাকার কথা জানায় চিকিৎসকরা।
এরপর উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যাকে পুনেতে নিয়ে যাওয়া হয়। পরিবারের অভিযোগ, প্রথমে একটি হাসপাতালে চিকিৎসার খরচ বেশি হতে পারে বলে জানানো হয়। পরে অন্য একটি হাসপাতালে নিয়ে গেলেও তার গুরুতর শারীরিক অবস্থার কারণে ভর্তি নেওয়া হয়নি। শেষ পর্যন্ত তাকে সাসুন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, অস্ত্রোপচারে সন্ধ্যার পেটের ভিতর থেকে গ্লাভস সহ পেপার ন্যাপকিন পাওয়া যায়। তার মা বলেন, সিজারের পর থেকেই মেয়ের বমি হচ্ছিল। বিষয়টি হাসপাতালের এক নার্সকেও জানানো হয়েছে। তবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। সন্ধ্যার স্বামী চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চেয়েছেন। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। এক্ষেত্রে সংশ্লিষ্ট চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের শোকজ করা হয়েছে।
ভারতের আকাশে নতুন দিব্যাস্ত্র ৩! রুশ-ইজরায়েলি ড্রোনের মোকাবিলায় দেশীয় অস্ত্র
নিয়ম ভঙ্গ করলে ৪ লক্ষ টাকা জরিমানা থেকে ৩ বছর জেল
নজরে বাংলা, পূর্ব ভারতে রেলের বড় সম্প্রসারণ! ৯৪৫০ কোটির চার প্রকল্পে ছাড়পত্র
পশ্চিমবঙ্গ-সহ ৪ রাজ্যে ৪১০ কিলোমিটার নতুন লাইন , উপকৃত হবে প্রায় ৬০ লক্ষ মানুষ
চিনির দামে লাগাম টানতে বিদেশের দিকে নজর! ১০ লক্ষ টন আমদানির ছক
পুরনো গাড়ির জন্য বিকল্প জ্বালানি ভাবনা, E20 বাধ্যতামূলক রাখা নিয়েও শুরু আলোচনা
বার-বেঞ্চের সম্পর্ক আরও মজবুতের বার্তা, SCBA-র সভাপতি প্রদীপ রাই
নরেলায় সেনা-পুলিশ-এফএসএলের যৌথ অভিযান, উদ্ধার অস্ত্রশস্ত্র নিষ্ক্রিয় করার কাজ
সার্জিও গোরের সফরের আগে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, কাশ্মীর নিয়ে বিদেশি হস্তক্ষেপে আপত্তি
কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু, মৃতদের নিয়ে বিবৃতি বাংলাদেশের বিদেশমন্ত্রকে
কাজু-পনির খাওয়ার পর বমি-পেটব্যথা, বিষক্রিয়ার সন্দেহে বন্ধ রেস্তরাঁ
প্রথম-দ্বিতীয় সন্তানের পাশাপাশি এবার তৃতীয় শিশুর ক্ষেত্রেও মিলবে ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি
বিহারের স্কুলে চাঞ্চল্য, হাসপাতালে ভর্তি ছাত্রছাত্রীরা
ছুরিকাঘাতে ২৮ বছরের মহিলার মৃত্যু, আহত যুবকের চিকিৎসা চলছে
প্রশ্নের উত্তর ও সিলেবাস নিয়ে অভিযোগ, নোটিস পাঠানো হল UPSC-কে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের