6a869de9b3827_Gallery_1787207031975
আগস্ট ২০, ২০২৬ দুপুর ১১:৫৬ IST

ইথানলের চাপে চিনির উৎপাদনে টান! প্রায় এক দশক পর বিদেশ থেকে চিনি কিনবে ভারত

নিজস্ব প্রতিনিধি , দিল্লি - দেশের বাজারে চিনির জোগান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। উৎপাদন কমায় দামও ঊর্ধ্বমুখী হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার বিদেশ থেকে চিনি আনার কথা ভাবছে কেন্দ্র। প্রায় ১০ বছর পর ফের আমদানির পথে হাঁটতে পারে ভারত।

দেশের বাজার স্থিতিশীল রাখতেই এই পরিকল্পনা করা হয়েছে। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে ১০ লক্ষ টন চিনি আনার ভাবনা রয়েছে। আমদানিতে শুল্ক রাখা হবে না বলেই জানা গেছে। মূল লক্ষ্য বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখা। সামনে উৎসবের মরশুম আসছে। দুর্গাপূজা ও দীপাবলিতে চিনির চাহিদা বাড়বে। ফলে এখন থেকেই দাম সামলাতে চাইছে সরকার। চিনির মূল্যবৃদ্ধির প্রভাব পড়তে পারে বিভিন্ন খাদ্যপণ্যে। সমস্যায় পড়তে পারেন মিষ্টি ব্যবসায়ীরাও।

চিনি উৎপাদন কমার আশঙ্কা অবশ্য আগেই তৈরি হয়েছিল। অনিয়মিত বর্ষণে আখের ফলন কিছুটা ব্যাহত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ইথানল তৈরির বাড়তি চাহিদা। গত কয়েক বছরে ইথানল উৎপাদন বাড়াতে উৎসাহ দিয়েছে কেন্দ্র। আখের রসের বড় অংশ লাগে ইথানল তৈরিতে। চাহিদা মেটাতে ইথানল কারখানাগুলি বেশি দামে আখ কিনছে। ফলে চিনি কারখানায় আখ পৌঁছচ্ছে কম। স্বাভাবিকভাবেই কমছে চিনি তৈরির পরিমাণ। অন্যদিকে বাজারে চাহিদা আগের মতোই রয়েছে।

এর জেরেই গত কয়েক দিনে দাম বেড়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রের কোলহাপুরে নতুন রেকর্ড হয়েছে। দেশের অন্যতম বড় চিনি বাজার হিসেবে পরিচিত এই শহর। সেখানে কুইন্টালপ্রতি দর পৌঁছেছে ৫৪০০ টাকায়। চলতি মরশুমে এটিই সর্বোচ্চ দাম। দেশজুড়ে গড় পাইকারি দর এখন কেজিতে ৫২.৩ টাকা। খুচরো বাজারে দাম আরও বেশি। মঙ্গলবার বিভিন্ন শহরে কেজিপ্রতি ৫৮ থেকে ৬৫ টাকা দরে চিনি বিক্রি হয়েছে।

তবে আমদানি করলেই সমস্যা পুরোপুরি মিটবে না। বিশেষজ্ঞদের মতে, এতে কুইন্টালে সর্বোচ্চ ৫০০ টাকা পর্যন্ত দাম কমতে পারে। প্রয়োজন হলে পরে আরও চিনি আনার সিদ্ধান্ত হতে পারে। ভারতের আমদানির সম্ভাবনার খবরেও আন্তর্জাতিক বাজারে প্রভাব পড়েছে। সাধারণত বিশ্ববাজারে চিনির চাহিদার ৮ থেকে ১২ শতাংশ সরবরাহ করে ভারত। এবার সেই দেশকেই বিদেশ থেকে চিনি কিনতে হতে পারে। ফলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও নজর ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে।

আরও পড়ুন

ভাইয়ের মঙ্গলে এবার গোবরের রাখি , বৈদিক ছোঁয়ায় মেতে উঠেছে বাজার
আগস্ট ২৭, ২০২৬

পরিবেশ সচেতনতা আর গোরক্ষা বার্তার মেলবন্ধন

“ভিউ-লাইকের নেশায় বেপরোয়া Gen Z?” ঝাড়খণ্ডের গড়ওয়ায় রিল বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই হাত হারালেন ১৯ বছরের তরুণী
আগস্ট ২৭, ২০২৬

শরীরের আরও একাধিক অংশে গুরুতর আঘাত রয়েছে

হড়পা বানের তাণ্ডবে লণ্ডভণ্ড নেপাল , মৃত বেড়ে ১৬২ , নিখোঁজ ৭৫০
আগস্ট ২৭, ২০২৬

হড়পা বানে নিখোঁজ শত শত যাত্রী

নেপালে মৃত্যুমিছিল, নিখোঁজ ১০৫ ভারতীয়! বিপর্যয়ের মাঝেই বলেন্দ্র শাহকে ফোন মোদির, বার্তা পাশে আছি
আগস্ট ২৬, ২০২৬

৩১ জনের মৃত্যু, নিখোঁজ ১০৫ ভারতীয়-সহ ৪০০ কৈলাসযাত্রী

“আমার বাবা বিধায়ক, জানেন?”! শ্রীরঙ্গপট্টনার মন্দিরে ‘ভিআইপি’ দর্শন ঘিরে মহিলা পুলিশকে চড় বিজেপি বিধায়কের মেয়ের
আগস্ট ২৬, ২০২৬

আসল তৃণমূল কে? মমতা-ঋতব্রতের লড়াইয়ে নতুন মোড়! আমরাই আসল, দাবি ভিনরাজ্যের
আগস্ট ২৬, ২০২৬

দল ভাঙলেও মেঘালয়ে এখনও বিরোধী তকমা, উপনির্বাচনে প্রার্থীও দিতে পারেনি তৃণমূল

শ্বশুর-শাশুড়ির সেবা করতেই হবে না! বউমার ব্যক্তিস্বাধীনতা নিয়ে বড় বার্তা হাইকোর্টের
আগস্ট ২৬, ২০২৬

ঘুমন্ত যাত্রীদের শরীর ভেদ করে ঢুকল লোহার রড! ভোরের রাস্তায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত ৬
আগস্ট ২৬, ২০২৬

লরির পিছনে সজোরে ধাক্কা বাসের, নিহতদের মধ্যে ৫ জন মহিলা

পাকিস্তানের হাসপাতালে ভয়াবহ আগুন , পুড়ে মৃত্যু ১৫ সদ্যোজাতের
আগস্ট ২৬, ২০২৬

PIMS হাসপাতালের নার্সারিতে আগুন, ১৬ শিশুর মধ্যে মাত্র ১ জনকে জীবিত উদ্ধার

 

পেঁয়াজ কাটতেই চোখে জল! ২০ দিনে কেজিতে ২০ টাকা দামবৃদ্ধি
আগস্ট ২৫, ২০২৬

চিনির দাম বাড়তেই কেন্দ্রের বড় সিদ্ধান্ত! আমদানি নিয়ে এল নতুন নির্দেশ
আগস্ট ২৫, ২০২৬

১৫ দিনে প্রায় ৪০ শতাংশ বেড়েছে দাম, বিদেশ থেকে চিনি আনার অনুমতিও কেন্দ্রের

রাজধানীতে বৃষ্টির ভয়াবহ দাপট! জারি লাল সতর্কতা, জলমগ্ন রাস্তা, ধাক্কা বিমান পরিষেবায়
আগস্ট ২৫, ২০২৬

১৮টি উড়ান বাতিল, ১৬৬টি বিমান ওঠানামায় দেরি, দিল্লি-এনসিআরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা

শাশুড়ি নন, যেন মায়ের মতো! ছেলেকে হারিয়েও বউমার হাত ছাড়েননি, পড়াশোনা করিয়ে চাকরি, শেষে নিজেই দিলেন দ্বিতীয় বিয়ে
আগস্ট ২৫, ২০২৬

গায়ে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র চাদর ! তিনজনের হাতে এল কীভাবে ? উঠছে প্রশ্ন
আগস্ট ২৪, ২০২৬

ট্রেনের চাদর নিয়ে এমন বেপরোয়া আচরণে নেটদুনিয়ায় শুরু সমালোচনা

 

২০২৯-এই হওয়ার পথে এক দেশ-এক ভোট! মেয়াদ কমতে পারে বাংলা-সহ বহু রাজ্যের
আগস্ট ২৪, ২০২৬

লোকসভার সঙ্গেই ভোটের পথে ২২ রাজ্য, এনডিএ-শাসিত রাজ্যগুলিতে বড় বদলের জল্পনা

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের